ভিডিও বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ২৫ জানুয়ারী, ২০২৫, ০২:০৭ দুপুর

প্রায় এক বছর পর উৎপাদনে আশুগঞ্জ সার কারখানা

প্রায় এক বছর পর উৎপাদনে আশুগঞ্জ সার কারখানা, ছবি: সংগৃহীত

প্রায় এক বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানায় আবারও ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) রাত সাড়ে ৮টা থেকে উৎপাদন শুরু হয় বলে জানিয়েছেন কারখানার ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ।

তবে গ্যাসের চাপ কম থাকার কারণে ঢিমেতালে চলছে উৎপাদন কাজ। মূলত পুরোদমে সার উৎপাদনে ৪০-৪২ বার চাপ প্রয়োজন হয়। বর্তমানে পাওয়া যাচ্ছে ৩০-৩৪ বার। সার কারখানা সূত্র জানায়, আশুগঞ্জ সার কারখানায় প্রতিদিন প্রায় ১১শ’ টন ইউরিয়া সার উৎপাদন হয়। তবে গ্যাস সংকটের কারণে গত বছরের ২১ ফেব্রুয়ারি থেকে কারখানাটির উৎপাদন কার্যক্রম বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। পরে গেলো বছরের ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। অবশেষে দীর্ঘ প্রক্রিয়ার পর বৃহস্পতিবার রাতে কারখানাটি সার উৎপাদনে ফিরে আসে।

আরও পড়ুন

ব্যবস্থাপনা পরিচালক প্রদীপ কুমার নাথ বলেন, ‘গ্যাস সরবরাহ শুরুর পর উৎপাদন প্রক্রিয়া শুরু হয়। তবে বেশ কয়েকটি ধাপ অতিক্রম করে বৃহস্পতিবার রাত থেকে উৎপাদন শুরু হয়েছে। গ্যাসের সমস্যা পুরোপুরিভাবে কেটে গেলে উৎপাদনেও গতি আসবে।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটে জরুরি চিকিৎসা সেবায় থাকবে রেড ক্রিসেন্ট: ইসি

বাংলাদেশের প্রাপ্য সম্মান ফিরিয়ে দেওয়াই ছিল একমাত্র লক্ষ্য: পিসিবি চেয়ারম্যান

ভোটকেন্দ্রে আগুন লাগানোর চেষ্টা দুর্বৃত্তদের

ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরি

রামাদানের আগমন ও আমাদের প্রস্তুতি

নির্বাচনের মাঠে ৯ লাখ ১৯ হাজার ফোর্স, সেনা ১ লাখ