ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ২৪ জানুয়ারী, ২০২৫, ০৫:৫২ সকাল

৮ ঘণ্টা পর পাটুরিয়া ও আরিচা নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

সংগৃহিত,৮ ঘণ্টা পর পাটুরিয়া ও আরিচা নৌপথে ফেরি চলাচল স্বাভাবিক

মফস্বল ডেস্ক : ঘন কুয়াশার কারণে ৮ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল শুরু করেছে কর্তৃপক্ষ। ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় নৌপথ পারাপারে অপেক্ষামান যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার শুরু হয়েছে। 

শুক্রবার (২৪ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে দুই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।

এর আগে ঘন কুয়াশার কারণে বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) মধ্যরাত দেড়টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং মধ্যরাত পৌনে ২টার দিকে আরিচা-কাজিরহাট নৌপথে দুর্ঘটনা এড়াতে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
 
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের এডিজিএম (বাণিজ্য) মো. সালাম হোসেন বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে নদী এলাকায় ঘন কুয়াশা পড়তে শুরু করে। এ পর্যায়ে ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে পড়ে। এ কারণে বড় ধরনের দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়। পরে আজকে বেলা পৌনে ১১টার দিকে নদীতে কুয়াশার পরিমাণ কমে গেলে দুটি নৌপথে ফেরি চলাচল শুরু করা হয় বলে তিনি জানান।

আরও পড়ুন

এদিকে বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহা ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, দীর্ঘ ৮ ঘণ্টা বন্ধ থাকার পর শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে ফেরি চলাচল পুনরায় শুরু হয়। ঘাটে আটকে থাকা যানবাহনগুলো সিরিয়াল অনুযায়ী পারাপার করা হচ্ছে। বর্তমানে এই নৌরুটে ছোট-বড় মিলিয়ে ১৫টি ফেরি চলাচল করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ