ভিডিও রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৯ জানুয়ারি, ২০২৫ ০৪:৫৭ পিএম

ফল প্রকাশ হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার

ফল প্রকাশ হয়েছে এমবিবিএস ভর্তি পরীক্ষার,ছবি: সংগৃহীত

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এ বছর সর্বমোট ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে সরকারি-বেসরকারি মেডিকেলের জন্য ৬০ হাজার ৯৫ জনকে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ করা হয়।রোববার (১৯ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদাত হোসেন এ তথ্য জানিয়েছেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবছর পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে মোট ১ লাখ ৩৫ হাজার ৬৬৫টি আবেদন জমা পড়ে। তার মধ্যে ১ লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এসব পরীক্ষার্থীদের মধ্যে এ বছর ৩৭টি সরকারি মেডিকেল কলেজের ৫ হাজার ৩৮০টি আসনে এবং ৬৭টি অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজের ৬ হাজার ২৯৩টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জোর করে নেয়া পদত্যাগপত্রের আইনি কোনো বৈধতা নেই : হাইকোর্ট

মোদির নৈশভোজে যোগ দেননি চীনা প্রেসিডেন্ট, জানা গেল নেপথ্যের কারণ

আদানির বিকল ইউনিট সচল, আজই বিদ্যুৎ পাবে বাংলাদেশ

এবার চাঁদের মালিকানা দাবি ট্রাম্পের!

গণতন্ত্র প্রতিষ্ঠায় শক্তিশালী স্থানীয় সরকারের বিকল্প নেই : এলজিআরডি মন্ত্রী

নাটোরের সিংড়ায় বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা