ভিডিও শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ১৮ জানুয়ারি, ২০২৫ ০৭:১৬ পিএম

ছোটো দুই ভাইয়ের মতোই ‘আত্মহত্যা’ করেছেন বড় ভাই

মৃত জুয়েল

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোটো দুই ভাইয়ের মতোই ‘আত্মহত্যা’ করেছেন মো. জুয়েল (৪৫) নামে এক যুবক।

আজ শনিবার (১৮ জানুয়ারি) গভীর রাতে ফতুল্লার দাপা ইদ্রাকপুর রেলস্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।

মৃত জুয়েল ফতুল্লার দাপা এলাকার আ. আজিজের ছেলে। তিনি বুয়েটের ওয়ার্কসপে চাকরি করতেন। জুয়েলের দুই শিশু সন্তান রয়েছে। 

এর আগে ২০০৫ সালে নিহতের ছোট ভাই রুবেল এবং ২০১৮ সালে সাকিব পারিবারিক কলহের কারণে গলায় ফাঁস নিয়ে নিজ বাড়িতেই আত্মহত্যা করেছিলেন।

আরও পড়ুন

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে জমির জন্য বাবা ও বড় বোনের সাথে জুয়েলের কথা কাটাকাটি হয়। এ সময় তারা টাকা দিতে রাজি না হওয়ায় গভীর রাতে ঘরের চালের ‘আড়া’র সাথে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক অর্থনৈতিক কেন্দ্র গড়তে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংক

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে আন্তর্জাতিক যৌথ গবেষণা টেকসই উন্নয়নে সবুজ অর্থনীতি, ফিনটেক ও আর্থিক খাতের ভূমিকা

বগুড়ার কাহালুর আফরোজা বার্নিং ওয়েল’র দুই লাখ টাকা জরিমানা

বাংলাদেশ ব্যাংকের সিএমএসএমই খাতের চলতি মূলধন পুনঃ অর্থায়ন তহবিলে অংশগ্রহণে ব্যাংক এশিয়ার চুক্তি স্বাক্ষর

লালবাগে বাসা থেকে আইনজীবীর অর্ধগলিত মরদেহ উদ্ধার

মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকস সদস্যদের সঙ্গে কাজ করবে চীন: শি জিনপিং