ভিডিও বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৮ জানুয়ারি, ২০২৫ ১০:২১ পিএম

৬ মামলার আসামি মহাস্থান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মামুনুর রশিদ গ্রেপ্তার

৬ মামলার আসামি মহাস্থান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ মামুনুর রশিদ গ্রেপ্তার : ফাইল ছবি

স্টাফ রিপোর্টার :  বগুড়ার মহাস্থান ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ হাফ ডজন মামলার আসামি মামুনুর রশিদ প্রামাণিক (৫৪)কে গ্রেপ্তার করা হয়েছে। বগুড়া সদর থানার পুলিশের একটি টিম গাজিপুরের টঙ্গি থেকে তাকে গ্রেপ্তার করে।

বগুড়ার সদর থানার এসআই তয়ন কুমার মন্ডল জানান, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের টঙ্গি পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে হত্যা প্রচেষ্টা, মারপিট, ককটেল বিস্ফোরণ ও প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে বগুড়ায় একটি ও জয়পুরহাট জেলায় ৫টি মামলা রয়েছে।

আরও পড়ুন

গতকাল মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে। ধৃত মামুনুর রশিদ জয়পুরহাটের কালাই উপজেলার পুনট পূর্বপাড়ার মৃত হাবিবুর রহমানের ছেলে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কক্সবাজার থেকে পাচারকালে বগুড়ায় ৪ হাজার ৯৪০ পিস  ইয়াবাসহ কারবারি গ্রেফতার

এই দেশ তখনই উন্নত হবে, যখন আমরা নেতারা ভালো হব: ফজলুর রহমান

জনগণের আস্থা ফেরাতে ব্যাংকারদের দায়িত্বশীল হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

বগুড়ার শিবগঞ্জে মাদ্রাসার  শিক্ষক-কর্মচারীদের ৫ মাস যাবত বেতন বন্ধ 

নড়াইলে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে মাকে কুপিয়ে হত্যা, বাবাকেও জখম ছেলে আটক