ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০৪ জানুয়ারী, ২০২৫, ০৯:৪৭ রাত

পাবনা ঈশ্বরদীর রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ভবন থেকে পড়ে রাশিয়ান নারী কর্মীর মৃত্যু

পাবনা ঈশ্বরদীর রূপপুর বিদ্যুৎ প্রকল্পের ভবন থেকে পড়ে রাশিয়ান নারী কর্মীর মৃত্যু। ছবি : দৈনিক করতোয়া

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের নির্মাণাধীন চারতলা ভবন থেকে পড়ে পোস্টারুক কেসেনিয়া (৪০) নামের রাশিয়ান নারী কর্মী নিহত হয়েছেন। আজ শনিবার (৪ জানুয়ারি) ভোরে প্রকল্পের গ্রীনসিটি ৯ নম্বর ভবনের ৪২নং ফ্ল্যাট থেকে পড়ে তার মৃত্যু ঘটে।

নিহত পোস্টারুক কেসেনিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের স্মু-১ কোম্পানিতে কর্মরত ছিলেন। ঘটনার পর সংবাদ পেয়ে গ্রিনসিটিতে কর্মরত চিকিৎসক ঘটনাস্থলে গিয়ে পরীক্ষা-নিরিক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

পোস্টারুক কেসেনিয়ার মৃত্যু নিয়ে জনমনে নানা ধরনের প্রশ্ন উঠেছে। ঘটনার পর তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য গ্রীণ সিটির সিকিউরিটি সদস্যরা হেফাজতে নিয়েছে বলে সুত্রে জানা গেছে। এদিকে রাশিয়ান নাগরিক পোস্টারুক কেসেনিয়া লাশ প্রথমে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যাওয়া হয়। পরে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয় বলে জানান থানার ইন্সপেক্টর (তদন্ত) মনিরুল ইসলাম।

আরও পড়ুন

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরে মরদেহ উদ্ধারের ২৪ ঘণ্টার মধ্যে ঘাতক আটক

সিরাজগঞ্জের কাজিপুরে অজ্ঞাত বৃদ্ধের অর্ধগলিত মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ

কুড়িগ্রামের রাজারহাটে নাশকতা মামলায় তথ্য অফিসের মাইক অপারেটরসহ গ্রেফতার ২

বগুড়া ধুনটের রহমত হত্যা মামলার আসামি রুবেল শেখ ঢাকা থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে মির্জা ফখরুলের সহধর্মিনীর উঠান বৈঠক