ভিডিও বুধবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ৩০ ডিসেম্বর, ২০২৪, ১০:২১ দুপুর

অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

অ্যাম্বুলেন্স-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৫

নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনারগাঁও অংশে মেঘনা সেতুর ঢালে অ্যাম্বুলেন্সের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরো পাঁচজন।

রোববার (২৯ ডিসেম্বর) বিকাল চারটার দিকে এই ঘটনা ঘটে।

নিহতের নাম আছিয়া বেগম (৬৫)। তার বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত ৫ জনের মধ্যে তাৎক্ষণিকভাবে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০) এর পরিচয় জানা গেছে। 

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিলো একটি সিএনজি। পথে সিএনজিটি মহাসড়কের সোনারগাঁও অংশের মেঘনা সেতুর ঢালে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান এক নারী। এ ঘটনায় দশ মাস বয়সী এক শিশুসহ আহত হন আরও পাঁচজন।

দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে বেআইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম। পথে দুর্ঘটনার শিকার হই।

আরও পড়ুন

গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্র জানা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত দুজন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তারা হলেন শফিকুল ইসলাম (৬৫) ও অর্থি (১০)। আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়েছি। 

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ বলেন, এখন পর্যন্ত একজন নিহত হওয়ার খবর জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৫ ফেব্রুয়ারি থেকে শুরু বইমেলা, লাগবে না স্টল ভাড়া

আমি তো নিজের ইচ্ছায় মন্ত্রী হইনি: খলিলুর রহমান

বেলায় ফিরলেন সৈয়দা রিজওয়ানা  

বিমানের টিকিট সিন্ডিকেট ভাঙতে হবে: বিমান প্রতিমন্ত্রী

বগুড়ার তালোড়া মাদ্রাসার উপাধ্যক্ষ মোশাররফ সাময়িক বরখাস্ত

রাত পৌনে ১০টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী