ভিডিও শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২

প্রকাশ : ২৯ ডিসেম্বর, ২০২৪, ০৫:২০ বিকাল

কানটুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

কানটুপি পরে নামাজ আদায় করা যাবে কি?

শীতকালে অনেকেই কানটুপি পরে যা দিয়ে সাধারণত কপাল ঢেকে থাকে। এ অবস্থায় কেউ যদি নামাজে দাঁড়ায় এবং কানটুপির ওপর সিজদা করে, তার সিজদা আদায় হবে বটে, তবে এটা অনুত্তম কাজ।

সিজদার সময় টুপি, পাগড়ি বা এ রকম যে কোনো কিছু দিয়ে কপাল আবৃত থাকা অপছন্দনীয়। তাবেঈ আলেম নাফের (রহ.) থেকে বর্ণিত রয়েছে, আব্দুল্লাহ ইবনে ওমর (রা.) পাগড়ি কপাল থেকে না সরিয়ে তার ওপর সিজদা করা অপছন্দ করতেন। (আল-আওসাত: ৩/৩৪৩)

কিছু কানটুপিতে গলা ও নাকমুখ ঢেকে রাখার ব্যবস্থাও থাকে। নামাজে নারী-পুরুষ উভয়ের জন্যই স্বাভাবিক অবস্থায় চেহারা খোলা রেখে নামাজ আদায় করা উচিত। চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহ। হজরত আবু হোরায়রা (রা.) থেকে বর্ণিত তিনি বলেন, আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কাঁধের দুই পাশে কাপড় ঝুলিয়ে নামাজ আদায় করতে এবং নামাজের সময় মুখ ঢাকতে নিষেধ করেছেন। (সুনানে আবু দাউদ: ৬৪৩)

আরও পড়ুন

তাই নামাজের আগে কপাল বা চেহারা ঢেকে থাকা কানটুপি খুলে রাখা উচিত। তবে কেউ কপাল আবৃত থাকা অবস্থায় সিজদা করলেও নামাজ হয়ে যাবে। একইভাবে বিশেষ অসুবিধা ছাড়া চেহারা ঢেকে নামাজ আদায় করলে মাকরুহ হলেও নামাজ হয়ে যাবে। পুনরায় পড়তে হবে না।

আর শরিয়তে গ্রহণযোগ্য কোনো ওজর বা অসুবিধা থাকলে চেহারা ঢেকে নামাজ আদায় করা মাকরুহও হবে না। যেমন কেউ যদি সর্দি-কাশিতে আক্রান্ত থাকে এবং জামাতে নামাজ আদায়ের ক্ষেত্রে পাশের মুসল্লির অসুবিধা হওয়ার আশংকা থাকে, তাহলে নাক-মুখ ঢেকে নামাজ আদায় করতে পারে। তবে শুধু শীত থেকে বাঁচার জন্য নাক-মুখ ঢেকে নামাজে দাঁড়ানো অনুচিত। শীতের কাপড় শরীর, কান ও গলায় থাকতে পারে, নাক-মুখ খোলা রাখা উচিত।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে ছবি তোলাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

কালকিনিতে ৩০৫ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

টাঙ্গাইলে কেন্দ্রীয় ঈদগাহে জেলার প্রধান ঈদ জামাত অনুষ্ঠিত

ময়মনসিংহে সিএনজি ও মোটরসাইকেলের সংঘর্ষে ২জন নিহত , আহত ৩

ভোলায় শ্বশুর বাড়িতে আসার পথে লঞ্চে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

মাতৃভূমি ও দেশকে রক্ষা করে আমাদের এগিয়ে যেতে হবে : ভূমিমন্ত্রী