ভিডিও বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০৪:৪৬ দুপুর

বগুড়ায় রানার প্লাজায় ৫ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি

বগুড়ায় রানার প্লাজায় ৫ লক্ষাধিক টাকার মোবাইল ফোন চুরি

স্টাফ রিপোর্টার : বগুড়া শহরের নবাববাড়ি সড়স্থ রানার প্লাজায় মোবাইল মার্কেটে মোবাইল ভাইজান নামে একটি দোকান থেকে ৫ লক্ষাধিক টাকার ২৭টি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন চুরি হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে এই চুরির ঘটনা ঘটে।

মার্কেটের ৬ তলায় মোবাইল ভাইজান নামে ৬০ নম্বর দোকানের মালিক রাফিউল হাসান অন্তর জানান, ওই দিন রাত দেড়টার দিকে তার মোবাইল দোকানে চুরি হয়। যা সিসিটিভি ফুটেজে দেখা গেছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায় একজন চোর হেমার নিয়ে সার্টারের তালা ভেঙ্গে ভিতরে ঢোকে।

এরপর আইফোনসহ বিভিন্ন ব্রান্ডের ২৭টি মোবাইল ফোন চুরি করে নিয়ে পালিয়ে যাচ্ছে। যার মূল্য ৫ লাখ ৮৮ হাজার টাকা। এই চুরির ঘটনায় নিরাপত্তা কর্মী রাসেলের হাত রয়েছে বলে তার ধারণা। তিনি বলেন, এব্যাপারে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

এ ব্যাপারে সদর থানার ওসি এস.এম মঈনুদ্দীন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। চুরির ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে। এ ঘটনায় কয়েকজন প্রহরিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের অধিকার খর্ব করবেন না : সংসদে বিরোধী দলীয় নেতা

শত্রুর হার্ট অ্যাটাক হওয়ার মতো অস্ত্র উন্মোচন করতে যাচ্ছে ইরান

জুলাই গণঅভ্যুত্থানের পর হত্যা ও গুমের ১৮৫৫টি মামলা হয়েছে : আইনমন্ত্রী

প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা

ড্রয়ে শেষ হলো অ্যাটলেটিকো-আর্সেনাল ম্যাচ

সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সংশোধন আইন পাস