ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ১৮ ডিসেম্বর, ২০২৪, ০১:৫৯ দুপুর

পাবনার চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পাবনার চাটমোহরে সাড়ে ৪ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর থেকে সাড়ে ৪ কেজি গাঁজাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেপ্তারকৃত মাদক কারবারি নারী হলো উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্বটিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের স্ত্রী মোছা. আনজু খাতুন (৩৭)।

গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে বিভাগীয় স্টাফদের সমন্বয়ে গঠিত মাদকবিরোধী টিম আজ বুধবার (১৮ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার মুলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা পূর্ব টিয়ারতলা সরকারি আবাসনের বাসিন্দা রফিকুল ইসলামের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন।

আরও পড়ুন

এসময় রফিকুল ইসলাম পালিয়ে যায়। অভিযানে রফিকুলের স্ত্রী আনজু খাতুনকে আটক করা হয়। তাদের ঘরে তল্লাশি চালিয়ে ৪ কেজি ৫শ’ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে আটককৃত মাদক কারবারি আনজু খাতুনকে চাটমোহর থানায় হস্তান্তর করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটককৃত মাদক কারবারিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১

আজ রাতেই ইরানে সর্বোচ্চ হামলা হবে: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী