ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৫ ডিসেম্বর, ২০২৪, ১১:৫৩ দুপুর

রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

রাজবাড়ীতে বাসচাপায় পথচারী নিহত

রাজবাড়ীর গোয়ালন্দে বাসচাপায় অজ্ঞাতনামা (৩৫) এক পথচারী নিহত হয়েছেন।

আজ রোববার (১৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে দৌলতদিয়া মডেল হাইস্কুলের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক পার হচ্ছিলেন ওই ব্যক্তি। এ সময় রাজবাড়ী থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

আরও পড়ুন

স্থানীয়দের ধারণা ওই ব্যক্তি উত্তরবঙ্গ থেকে দৌলতদিয়ায় শ্রমিকের কাজ করার জন্য এসেছেন।

আহলাদিপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) জুয়েল রানা জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

ঢাবিতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২

পাবনা রূপপুর প্রকল্পে রুশ নাগরিকের মৃত্যু

‘ধর্মীয় প্রতিষ্ঠানগুলো সামাজিক সংহতি ও ঐক্যের কেন্দ্রবিন্দু হতে পারে’

জার্মানি থেকে ৫ হাজার সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

দুপুরে মাঠে নামছে বাংলাদেশ, লক্ষ্য সিরিজ জয়