ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১৩ ডিসেম্বর, ২০২৪ ০৮:২৯ পিএম

রংপুরের বদরগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

রংপুরের বদরগঞ্জে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা, প্রতীকী ছবি

বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি :  রংপুরের বদরগঞ্জে সাজ্জাদ হোসেন (১৩) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার গোপিনাথপুর ইউনিয়নের মৌয়াগাছ এলাকার সরকারপাড়ার উকিল আহমেদের ছেলে এবং লালদিঘী ও/এ হাইস্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সকালে সবার অজান্তে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ওইদিন সকালে সাজ্জাদ পড়াশোনা না করে বসে বসে মোবাইলফোনে গেম খেলছিল। এসময় বড়ভাই শ্রাবণ মোবাইলফোনটি কেড়ে নিয়ে লুকিয়ে রেখে অন্যত্র চলে যায়। একারণে ক্ষোভে ও অভিমানে সাজ্জাদ সকলের অজান্তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

আরও পড়ুন

বদরগঞ্জ থানার ওসি একেএম আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরপাড়ে বৃদ্ধার মানবেতর জীবন

করতোয়ায় ভাঙনের খবরে ইতিবাচক সাড়া

বগুড়ায় পাটের ভালো দামেও লাভ নিয়ে অনিশ্চিয়তায় কৃষক, বেড়েছে চাষাবাদ খরচ

নওগাঁয় খালে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির চয়ন কুমার হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

রংপুর মহানগরীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩