ভিডিও রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ১০ ডিসেম্বর, ২০২৪ ০৩:০৭ পিএম

পুলিশের ওপর হামলা; চিন্ময় ৮ অনুসারদের ৫ দিনের রিমান্ড

পুলিশের ওপর হামলা; চিন্ময় ৮ অনুসারদের ৫ দিনের রিমান্ড

নিউজ ডেস্ক:  চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে জামিন না মঞ্জুরের ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালত চত্বরে পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের মামলায় ৮ আসামিকে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম ৩য় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলমগীর হোসেন শুনানি শেষে আসামিদের রিমান্ড মঞ্জুর করে আদেশ দেন। 

এর আগে, পুলিশের পক্ষ থেকে আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়।

আসামিরা হলেন- সুমন দাস, সুজন দাস, সাকিবুল আলম, আহমেদ হোসেন, সৌরভ দাস, মো. রাকিব, সৃজন দাস ও ইমন চক্রবর্তী।

আরও পড়ুন

চট্টগ্রাম মহানগর পিপি মফিজুর রহমান জানান, চিন্ময় অনুসারী কর্তৃক আদালত চত্বরে পুলিশের ওপর হামলা, রাষ্ট্রীয় কাজে বাধা প্রদান ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার হওয়া ৮ জন আসামির ৭ দিন করে রিমান্ডের আবেদন জানানো হয়। আদালত আসামিদের উপস্থিতিতে শুনানি শেষে প্রত্যেকের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ২৬ নভেম্বর চিন্ময়ের জামিন আবেদন নামঞ্জুর করেছিলেন আদালত। তাকে কারাগারে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে বিক্ষোভরত হাজারখানেক অনুসারীর সঙ্গে সংঘর্ষ হয় পুলিশের। সংঘর্ষের সময় চিন্ময় অনুসারীরা সাইফুল ইসলাম আলিফ নামের এক আইনজীবীকে কুপিয়ে হত্যা করে। সাইফুল ইসলাম আলিফ সম্প্রতি সরকারি কৌঁসুলি নিযুক্ত হয়েছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল অনিশ্চিত রেখে প্রাথমিকের নতুন নীতিমালার ঘোষণা

বগুড়া সিটি কর্পোরেশনের ১ হাজার ৪শ’ কোটি টাকার বাজেট পেশ

রাজশাহীর গোদাগাড়ীতে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলাদেশের ব্লু ইকোনমিতে বিনিয়োগে আগ্রহী ইউরোপ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বগুড়া সিটির কর্পোরেশনের ১৪১৭ কোটি টাকার বাজট পেশ, উন্নয়নের জন্য মুখিয়ে নগরবাসী

বগুড়ার শিবগঞ্জের মহাস্থানে গলি থেকে মুদি দোকানীর লাশ উদ্ধার