ভিডিও বুধবার, ০৫ আগস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০৪:৪২ পিএম

আইভরি কোস্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আইভরি কোস্টে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্টে শুক্রবার (৬ ডিসেম্বর) ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। দেশটির পরিবহন মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, দুইটি মিনিবাসের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৮ জন। 

সড়ক পরিবহনের মহাপরিচালক ওমর সাকো এক বিবৃতিতে বলেন, ডালোয়া-ইসিয়া সড়কে দুটি মিনিবাসের সংঘর্ষে ২৬ জন নিহত এবং ২৮ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১০ জন দগ্ধ হয়ে মারা যান। বিবৃতিতে আরও বলা হয়েছে, দুর্ঘটনাস্থলে মন্ত্রণালয়ের একটি দলকে তদন্ত করার জন্য পাঠানো হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে। 

দেশটিতে রাস্তা এবং যানবাহনের খারাপ অবস্থার কারণে এবং গাড়ি চালকরা ড্রাইভিং পরীক্ষায় উত্তীর্ণ না হওয়ায় প্রায়ই মারাত্মক সড়ক দুর্ঘটনা ঘটছে। গত মাসে দেশটির গাগনোয়া শহরের কাছে দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছিল। এর আগে গত সেপ্টেম্বরে আইভরি কোস্টের উত্তরে একটি গাড়ি এবং একটি ট্যাঙ্কারের সংঘর্ষে ১৩ জন দগ্ধ হন। পরিবহন মন্ত্রণালয়ের মতে, আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর গড়ে এক হাজার থেকে ১,৫০০ লোক মারা যায়।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ আগস্ট আনন্দের ও বিজয়ের দিন: প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্য ও সাহসের প্রতীক: ড. ইউনূস

বিপ্লবের দুই বছর পরও সাধারণ মানুষের জীবনে স্বস্তি ফেরেনি : নাহিদ ইসলাম

বগুড়ায় শহীদ খোকন পার্কে জুলাই গণঅভ্যুত্থানের ২য় বর্ষপূর্তি উদযাপিত

আজ নিষিদ্ধ সংগঠনের গতিবিধি গোয়েন্দা নজরদারি করবে র‍্যাব

৩ ঘন্টা অবরুদ্ধের পর শান্তা ফারজানাসহ ৬ জন পুলিশ হেফাজতে