ভিডিও বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ০৫ ডিসেম্বর, ২০২৪ ০৫:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধানকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বিমা কোম্পানির প্রধানকে গুলি করে হত্যা, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ‘ইউনাইটেড হেলথ কেয়ার’-এর প্রধান ব্রায়ান থম্পসন গুলিতে নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার ভোরের দিকে নিউইয়র্কের ম্যানহাটানের হিলটন হোটেলের বাইরে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, পেছন থেকে ব্রায়ানকে লক্ষ্য করে গুলি করা হয়। তার শরীরের পেছনের অংশে ও পায়ে গুলি লাগে। সন্দেহভাজন হামলাকারী কালো হুডি (টুপিযুক্ত জ্যাকেট) পরা ছিলেন। পিঠে ছিল কালো রঙের ব্যাগ। গুলি করার পর তিনি পালিয়ে যান। পুলিশ জানিয়েছে, সর্বশেষ নিউইয়র্কের সেন্ট্রাল পার্ক এলাকায় ই-বাইক চালাতে দেখা গেছে তাকে। হামলার কিছুক্ষণ আগে একটি কফি শপে সন্দেহভাজন হামলাকারীকে দেখা গিয়েছিল। ওই কফি শপের নিরাপত্তা ক্যামেরা থেকে সন্দেহভাজন হামলাকারীর ফুটেজ শনাক্ত করা হয়েছে।

আরও পড়ুন

৫০ বছর বয়সী ব্রায়ান ২০২১ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বেসরকারি বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ারের প্রধান নির্বাহী হন। ২০০৪ সাল থেকে স্বাস্থ্যবিমা খাতে কাজ করছিলেন তিনি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ব্যয় অর্ধেক কমানোর সিদ্ধান্ত স্থগিত

সংস্কার বাস্তবায়ন না হওয়া আবু সাঈদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতার শামিল

সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগদান করলেন মোঃ আবেদুর রহমান সিকদার

আইইউবিতে ফুটবলার মোরসালিনের কাছ থেকে গেমিং কনসোল উপহার নিলেন সাকিবুল

স্কুলের টয়লেটে অজ্ঞান শিক্ষার্থী, ৯৯৯-এ কলে উদ্ধার করল ফায়ার সার্ভিস

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর ২৭তম এজিএম-এ  ১২% স্টক ডিভিডেন্ড অনুমোদন