ভিডিও সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ০১ ডিসেম্বর, ২০২৪, ০৮:৪৮ রাত

ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

ঘুমন্ত স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী আটক

সুনামগঞ্জ সদর উপজেলায় পারিবারিক কলহের জেরে ঘুমন্ত স্ত্রী রাকিবা বিবিকে (২২) বালিশ চাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত সাইদী চৌধুরীকে (২৩) আটক করেছে পুলিশ।

 

আজ রবিবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গৌরারং ইউনিয়নের আহমদাবাদ গ্রাম থেকে মরদেহটি উদ্ধার হয়। 

নিহত রাকিবা সুনামগঞ্জ সদর উপজেলার গৌরারং ইউনিয়নের ৯ নম্বর ওয়াডের মো.আছান নবীর মেয়ে। অভিযুক্ত সাইদী চৌধুরী একই ইউনিয়নের আহমদাবাদব গ্রামের আকলুস মিয়ার ছেলে। 

আরও পড়ুন

সুনামগঞ্জ সদর থানার ওসি নাজমুল হক বলেন, ‍আমরা খবর পেয়ে অভিযান চালিয়ে নিহতের স্বামীকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবদে তিনি তার স্ত্রীকে ঘুমন্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন। মনোমালিন্য থাকায় তিনি তার স্ত্রীকে হত্যা করেন।

এলাকাবাসী জানান, আজ সকাল গড়িয়ে দুপুরে হলেও রাকিবা ঘরের দরজা না খোলায় প্রতিবেশীদের সন্দেহ হয়। তারা রাকিবাকে ডাকাডাকি করেন। এরপরও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করেন প্রতিবেশীরা। তারা সেখানে রাকিবাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে রাকিবাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান তারা। সেখানে কর্মরত চিকিৎসকরা রাকিবাকে মৃত ঘোষণা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গুলি ম্যাগজিনসহ ৪টি বিদেশি পিস্তল জব্দ

কুড়িগ্রামের রাজারহাটে নাশকতা মামলায় তথ্য অফিসের মাইক অপারেটরসহ গ্রেফতার ২

বগুড়া ধুনটের রহমত হত্যা মামলার আসামি রুবেল শেখ ঢাকা থেকে গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে ধানের শীষের পক্ষে মির্জা ফখরুলের সহধর্মিনীর উঠান বৈঠক

গাইবান্ধার গোবিন্দগঞ্জে চালককে মারধর করে অটোভ্যানসহ ৫০ হাজার টাকা ছিনতাই

পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা