ভিডিও সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ৩০ নভেম্বর, ২০২৪ ০৫:২৪ পিএম

শাহজালালে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার

শাহজালালে ১২ কেজি স্বর্ণের বার উদ্ধার, প্রতীকী ছবি

ঢাকা : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১২ কেজি সোনাসহ মালয়েশিয়ার এক নাগরিককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে তাকে আটক করে কাস্টমস কর্তৃপক্ষ।

বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন বলেন, শুক্রবার রাত ১১টা ৪৫ মিনিটে মালয়েশিয়া থেকে আসা ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। অবতরণের পর বিমানটির এক যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়।

তিনি মালয়েশিয়ার নাগরিক। আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা ১২টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। প্রতিটি বারের ওজন এক কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।

আরও পড়ুন

স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একইসঙ্গে ওই যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলেও জানান এই কাস্টমস কর্মকর্তা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পুকুরপাড়ে বৃদ্ধার মানবেতর জীবন

করতোয়ায় ভাঙনের খবরে ইতিবাচক সাড়া

বগুড়ায় পাটের ভালো দামেও লাভ নিয়ে অনিশ্চিয়তায় কৃষক, বেড়েছে চাষাবাদ খরচ

নওগাঁয় খালে গোসলে নেমে নবদম্পতির মৃত্যু

বগুড়ার সারিয়াকান্দির চয়ন কুমার হত্যা মামলার আসামির জামিন নামঞ্জুর

রংপুর মহানগরীতে ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে গ্রেফতার ৩৩