ভিডিও সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৮ নভেম্বর, ২০২৪ ০১:৪৩ পিএম

হাসনাত-সারজিসের গাড়িতে আবারও ট্রাকের ধাক্কা

হাসনাত-সারজিসের গাড়িতে আবারও ট্রাকের ধাক্কা, ছবি: সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িতে ট্রাকের ধাক্কার ঘটনার পরদিনই সেখান থেকে ফেরার পথে ঢাকায় আবারও তাদের গাড়িতে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ দুপুর ১২টার দিকে যাত্রাবাড়ী ব্রিজের দিকে একটি ট্রাক আবারও হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে বহন করা গাড়িতে ধাক্কা দেয়। গাড়ির ক্ষতি হলেও তারা এখন সুস্থ আছেন।

আরও পড়ুন

এর আগে বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজোলার চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে দুর্ঘটনার কবলে পড়ে হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের বহরের একটি গাড়ি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পে ঘরবন্দি ২০ পরিবার

পাবনার চাটমোহরের শারমিন এখন ‘মাল্টা ভাবি’

রংপুরে ডেঙ্গুতে ২ নারীর মৃত্যু, ২৪ ঘণ্টায় ভর্তি ২০ জন

নাটোরে নিখোঁজ শিশু ১৪ মাস পর উদ্ধার যুবকের বিরুদ্ধে অপহরণের অভিযোগ

বগুড়ার প্রবীণ জামায়াত নেতার ইন্তেকাল

একটি কিডনির জন্য থমকে গেছে সজিবের জীবন