ভিডিও সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৭ নভেম্বর, ২০২৪ ০৬:২৬ পিএম

কুষ্টিয়ায় ট্রলি চাপায় দুই নারীর মৃত্যু

কুষ্টিয়ার মিরপুরে শ্যালো ইঞ্জিন চালিত ট্রলি চাপায় দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুই জন।

আজ বুধবার  (২৭ নভেম্বর)সকাল ১০টার দিকে উপজেলার মশান বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কবরবাড়িয়া এলাকার নাসির উদ্দিনের স্ত্রী মরিয়ম বেগম (৫০) ও একই এলাকার কুরবান আলীর স্ত্রী  ছবেলা খাতুন (৭০)।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, নিহত মরিয়ম ও জবেলা খাতুন সকালে মশান বাজারে যান। সেখান থেকে সরকারি চাল নিয়ে ভ্যানে করে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। বিপরীত দিক থেকে আসা সিমেন্ট বোঝায় একটি ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই দুই জনের মৃত্যু হয়।

আরও পড়ুন

 

ভ্যানে থাকা বাকি দুই জনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরের মাঠে সবুজ বিপ্লব, আগাম সবজিতে কৃষকের নতুন স্বপ্ন

কমলাপুরে দাঁড়িয়ে থাকা মোহনগঞ্জগামী হাওর এক্সপ্রেসে আগুন

পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী

জয়পুরহাটের আক্কেলপুরে ট্রান্সফরমারের তার চুরি অন্ধকারে আইএইচটির শিক্ষার্থীরা

নওগাঁর আত্রাইয়ে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদের দুর্ভোগ

পাবনার চাটমোহরে মাদক ব্যবসায়ী ওমর আলীর বিরুদ্ধে মানববন্ধন