সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন মারা গেছেন
সাবেক প্রধান বিচারপতি মো. রুহুল আমিন ইন্তেকাল করেছেন । রোববার (২৪ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান। সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এদিকে সাবেক প্রধান বিচারপতির মৃত্যুতে শোক জানিয়েছেন বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। মো. রুহুল আমিন ১৯৪১ সালের ১ জুন তারিখে লক্ষ্মীপুর জেলায় জন্মগ্রহণ করেন। দেশের ১৫তম প্রধান বিচারপতি হিসেবে ২০০৭ সালের ১ মার্চ যোগদান করেন তিনি। ২০০৮ সালের ৩১ মে অবসরে যান তিনি।
আরও পড়ুনমন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1789210560.jpg)
_medium_1788940759.jpg)
_medium_1788854051.jpg)
_medium_1788773526.jpg)
_medium_1788769448.jpg)
_medium_1790593574.jpg)
_medium_1790585823.jpg)
