ভিডিও শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৪ ০১:৪৪ পিএম

নড়াইল জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোসকে কারাগারে প্রেরণ

নড়াইল জেলা আ.লীগ সভাপতি সুবাস চন্দ্র বোসকে কারাগারে প্রেরণ

নড়াইল জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের জন্য হাজির হলে বিচারক মোহাম্মদ হাদিউজ্জামান জামিন নামঞ্জুর করে সুবাস বোসকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ৪ আগস্ট নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলি, বোমা বর্ষণ ও খুন করার উদ্দেশ্যে হামলা-মামলার ঘটনায় নড়াইল সদর থানায় দায়েরকৃত মামলার ৩নম্বর আসামি সুবাস বোস।

আরও পড়ুন

 

গত ১০ সেপ্টেম্বর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোজাহিদুর রহমান পলাশ বাদী হয়ে আওয়ামী লীগের বেন্দ্রীয় নেতা মাশরাফি বিন মর্তুজা, সুবাস চন্দ্র বোসসহ ৯০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এছাড়া ৪০০ থেকে ৫০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। এ মামলায় এজাহারভুক্ত প্রথম সারির আসামিদের মধ্যে সুবাস চন্দ্র বোস প্রথম আদালতে হাজির হলেন। অন্যরা পলাতক আছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মারা গেলেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী তারিক তাফু

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

কনডেম সেলে ইবাদত বন্দেগি করে দিন কাটে সেই মিন্নির

ওমরাহ পালনে সৌদিতে ভাবনা, কাবা শরিফ দেখে আবেগঘন বার্তায় যা বললেন অভিনেত্রী

ব্যাংক থেকে ১২ লাখ টাকা তুলে নিখোঁজ প্রবাসীর স্ত্রী-ছেলে!

রাজধানীতে আবাসিক ভবন থেকে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার