ভিডিও রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

প্রকাশ : ১৮ নভেম্বর, ২০২৪, ০১:৪২ দুপুর

বগুড়ার কাহালু’র দামাই গ্রাম থেকে ধান মাড়াই মেশিন চুরি

বগুড়ার কাহালু’র দামাই গ্রাম থেকে ধান মাড়াই মেশিন চুরি

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু উপজেলার দামাই শেখপাড়া গ্রামের শাহিন শেখ (৩৫) নামের এক ব্যক্তির ধান মাড়াই মেশিন চুরি হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে। শাহিন ওই গ্রামের মৃত রমজান আলী শেখের ছেলে।

জানা গেছে দরিদ্র শাহিন পাওয়ার টিলার,শ্যলো মেশিনের মেকানিক্স পেশার পাশাপাশি সম্প্রতি ঋণ নিয়ে আড়াই লাখ টাকা দিয়ে একটি ধান মাড়াই মেশিন কিনে মানুষের ধান মাড়াই করে দিত। গত শনিবার রাতে সে তার বাড়ির পাশে রফিকুলের বাড়ির সামনে মেশিনটি রেখে নিজ বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে।

গত শনিবার রাত আনুমানিক সাড়ে ৩ টার দিকে চোর রফিকুলের বাড়িসহ সেখানে আরও তিন বাড়ির প্রধান ফটকের দরজার তালা লাগানোর স্থানটি দড়ি দিয়ে বেঁধে ধান মাড়াই মেশিনটি চালু করে নিয়ে যায়। এদিকে মেশিন চালুর শব্দ পেয়ে রফিকুলসহ পাশের বাড়ির লোকজন বাইরে বের হতে গেলে প্রধান দরজা খুলতে ব্যর্থ হয়।

আরও পড়ুন

মেশিনটি চুরি যাওয়ায় দরিদ্র শাহিন একেবারে দিশেহারা হয়ে পড়েছে। মেশিন চুরির ঘটনায় গতকাল রোববার রাতে কাহালু থানার অফিসার ইনচার্জ শাহিনুজ্জামান শাহীনের সাথে কথা বলা হলে এ ধরনের চুরির সংবাদ তিনি পাননি বা এ বিষয়ে থানায় কেউ অভিযোগ করেনি বলে জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একাত্তরের পরাজিত যোদ্ধারা ফণা তোলার চেষ্টা করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মারা গেলেন অস্কারজয়ী চলচ্চিত্র সম্পাদক মার্সিয়া লুকাস

রিয়াল মাদ্রিদেই ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’ মরিনহো

ব্রাজিলের দর্শকদের ইউটিউবে বিনামূল্যে বিশ্বকাপের সব ম্যাচ দেখার সুযোগ

প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে নূরজাহান বেগমের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ