ভিডিও বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৭ নভেম্বর, ২০২৪, ০৯:৩৩ সকাল

মানিকনগরে ঘরের ভেতরে লুকিয়ে রাখা মাদকসহ আটক ১

মানিকনগরে ঘরের ভেতরে লুকিয়ে রাখা মাদকসহ আটক ১

নিউজ ডেস্ক: রাজধানীর মানিকনগরে অভিযান চালিয়ে ঘরের ভেতরে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ মাদকসহ তানিয়া আক্তার নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।  

রোববার (১৭ নভেম্বর) মাদকদ্রব্য অধিদপ্তরের বিভাগীয় গোয়েন্দা কার্যালয় উপ-পরিচালক মো. খুরশিদ আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অভিযান এখনো চলমান আছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে মানিকনগর এলাকার একটি বাড়ির তিনতলায় অভিযান চালিয়ে বাড়ির ভেতরে কৌশলে রাখা গাঁজা ও ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী তানিয়াকে আটক করা হয়। গাঁজার পরিমাণ আনুমানিক হবে পাঁচ কেজি ও উদ্ধার করা ফেনসিডিল সংখ্যা কত সেটার গণনা চলছে।  

আরও পড়ুন

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী তানিয়ার স্বামীও মাদক ব্যবসায় জড়িত। তিনি বর্তমানে দেশের বাইরে আছে। তবে মাদকগুলো ঘরের মধ্যে বিশেষ কায়দায় লুকানো ছিল যা আমাদের বের করতে বেগ পেতে হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গরমের সাথে পাল্লা দিয়ে বাড়ছে লোডশেডিং

ভুয়া পরিচয়ে চাকরি করে ৩৭ লাখ টাকা আত্মসাৎ অবশেষে দুদকের হাতে ধরা

ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার ১

সিরাজগঞ্জের শাহজাদপুরে শিশু মাহতাব হত্যাকাণ্ড বাবা-চাচার পাল্টাপাল্টি অভিযোগ

নাটোরের সিংড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

নওগাঁর রাণীনগরে নকল জুস কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান