ভিডিও শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

প্রকাশ : ১৩ নভেম্বর, ২০২৪, ০৩:১১ দুপুর

রংপুরে পুলিশের গুলিতে নিহত চার হত্যা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ

রংপুরে পুলিশের গুলিতে নিহত চার হত্যা মামলা সিআইডিকে তদন্তের নির্দেশ, প্রতীকী ছবি

রংপুর প্রতিনিধি : বৈষম্য বিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত সবজি বিক্রেতা সাজ্জাদ, ঢাকা টেক্সটাইল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল তাহের, ফল বিক্রেতা মিরাজুল ইসলাম এবং স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন হত্যা মামলা তদন্ত করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে পুলিশ হেডকোয়ার্টার্স।

কোতয়ালী থানার পুলিশ সূত্রে জানা যায়, ১৯ জুলাই আন্দোলন চলাকালে রংপুর সিটি বাজার ও রাজা রামমোহন ক্লাবের সামনে গুলিবিদ্ধ হয়ে মারা যান সবজি বিক্রেতা সাজ্জাদ হোসেন, ঢাকা টেক্সটাইল কলেজের ছাত্র আব্দুল্লাহ আল তাহির, ফল বিক্রেতা মিরাজুল ইসলাম এবং স্বর্ণ শ্রমিক মুসলিম উদ্দিন মিলন।

গত ৩০ অক্টোবর পুলিশ হেড কোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম) রেবেকা সুলতানা স্বাক্ষরিতপত্রের মাধ্যমে রংপুর মহানগর পুলিশ কমিশনারকে এসব মামলা সিআইডিতে হস্তান্তরের নির্দেশ দেন। এই প্রেক্ষিতে গত ৪ অক্টোবর কোতয়ালী থানায় এ বিষয়ে উদ্যোগ নেয়ার চিঠি দেন মহানগর পুলিশ কমিশনার। সেই চিঠি গত ৬ অক্টোবর থানায় আসার পর মামলার নথিপত্র সিআইডিতে হস্তান্তরের কাজ চলছে।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ওসি আতাউর রহমান জানান, আমরা ৬ অক্টোবর চিঠি পেয়েছি। অল্প সময়ের মধ্যে মামলার সমস্ত নথিপত্র  সিআইডির কাছে হস্তান্তর করা হবে। সিআইডি রংপুর জোনের পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) আতাইর রহমান জানান, হেড কোয়ার্টার্সের চিঠি পেয়েছেন। সেই অনুযায়ী তারা প্রস্তুত। ২-৩ দিনের মধ্যে মামলার সব ধরনের নথিপত্র হাতে পাওয়া যাবে। পাওয়া মাত্রই তদন্ত কর্মকর্তা নিয়োগ করে তারা কাজ শুরু করবেন। পাশাপাশি চলবে গ্রেপ্তার অভিযান।

আরও পড়ুন

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, গুরুত্বপূর্ণ এসব মামলার আসামিদের গ্রেপ্তার এবং তদন্ত দ্রুত করতে হেড কোয়ার্টার্স এই তদন্তের উদ্যোগ নিয়েছে। যেহেতু এসব মামলার অনেক আসামিই মহানগর এলাকার বাইরের। সে কারণে বিশেষায়িত সংস্থাকে দিয়ে তদন্ত ও এবং গ্রেপ্তার কার্যক্রম বেশি কার্যকর হয়। সিআইডিকে সব ধরনের সহযোগিতা করার কথাও জানান তিনি।

রংপুরে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ৬টি হত্যা মামলাসহ ১১টি মামলায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বিভিন্ন মেয়াদে রিমান্ডেও নেয়া হয়েছে আসামিদের। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় গত ১৬ জুলাই পুলিশের গুলিতে নিহত রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলাটিও তদন্ত করছে পিবিআই।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাত দিনের সফরে জাপান যাচ্ছেন বিরোধী দলীয় নেতা

যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজগুলোও মার্কিন ঘাঁটির মতোই ছাই হবে: আইআরজিসি

উচ্চতর প্রশিক্ষণে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা

জিয়াউর রহমান সবাইকে ‘বাংলাদেশি’ পরিচয়ে ঐক্যবদ্ধ করেছিলেন: রাষ্ট্রপতি

বরযাত্রী বেশি আসায় বিয়ে বাড়িতে সংঘর্ষ, আহত ৫

শান্তিরক্ষা মিশনের মেয়াদ বাড়াল জাতিসংঘ