ভিডিও বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ১২ নভেম্বর, ২০২৪ ১২:০৫ পিএম

কুষ্টিয়ায় চর দখলের জেরে গুলি করে হত্যার আসামিকে গ্রেপ্তার

কুষ্টিয়ায় চর দখলের জেরে গুলি করে হত্যার আসামিকে গ্রেপ্তার

নিউজ ডেস্ক:  কুষ্টিয়ার মিরপুরে চর দখলকে কেন্দ্র করে তৌহিদুল সরদার (৪০) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা মামলার প্রধান আসামি ইদ্রিস সরাদারকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (১১ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র‍্যাব-১২ এর কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার খন্দকার গোলাম মর্তুজা।

গ্রেপ্তারকৃত ইদ্রিস সরদার মিরপুর উপজেলার নওদা খাদিম পুর এলাকার মৃত আব্দুল কাদের সরদারের ছেলে।

আরও পড়ুন

র‍্যাব-১২ জানায়, রোববার (১০ নভেম্বর) সকালে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের নওদা খাদিমপুর এলাকায় পদ্মা নদীতে জেগে ওঠা চর দখলকে কেন্দ্র করে আগ্নেয়াস্ত্র এবং দেশীয় অস্ত্র নিয়ে হামলার ঘটনা ঘটে। এ সময় তৌহিদুল সরদার গুলিবিদ্ধ হয়ে নিহত হন। 
এ ঘটনায় সোমবার সকালে মিরপুর থানা একটি হত্যা মামলা করা হয়। মামলা নম্বর ৭।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশকে হোয়াইটওয়াশ করার লক্ষ্য স্যামির

১

বাড়িভাড়া ২১ হাজার টাকা, তবুও অধ্যক্ষের রাত কাটে প্রশাসনিক ভবনে

২

হরমুজের দিকে এগোলে মার্কিন যুদ্ধজাহাজ ডুবিয়ে দেওয়া হবে : ইরান

৩

৩ ঘণ্টা ধরে জ্বলছে ওষুধ কারখানার আগুন, যোগ দিয়েছে বিজিবি ও পুলিশ

৪

শিক্ষার্থী ও তরুণ সমাজকে মাদক থেকে দূরে থাকার আহ্বান রাষ্ট্রপতির

৫

ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের তথ্য-উপাত্ত বুঝে পেল ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি

৬