ভিডিও শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ০৯ নভেম্বর, ২০২৪, ০৬:৫১ সকাল

রাজধানীর আবাসিক হোটেল ভারতীয় নাগরিকের মৃত্যু

রাজধানীর আবাসিক হোটেল ভারতীয় নাগরিকের মৃত্যু, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : ঢাকার মিরপুর ১০ নম্বরে ‘রোজ হ্যাভেন রেসিডেন্সিয়াল’ হোটেলে আকবর আলী মণ্ডল (৩৮) নামে এক ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার (৯ নভেম্বর) ভোরে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন। আকবর আলী ভারতের মুর্শিদাবাদের ডোমকল থানার কাটা কোপরা গ্রামের আমির উদ্দিন মণ্ডলের ছেলে।

নিহতের বন্ধু ফারজু মণ্ডল জানান, গত শুক্রবার (৮ নভেম্বর) আকবর আলীসহ আমরা কয়েকজন বন্ধু মিলে বাংলাদেশে ভ্রমণে আসি। গতকাল সন্ধ্যা ৭টায় মিরপুর ১০ নম্বরের রোজ হেভেন রেসিডেন্সিয়াল হোটেলে আমরা রাত্রিযাপন করি। রাতে ঘুমের মধ্যে আকবর হঠাৎ চিৎকার দিয়ে অচেতন হয়ে পড়ে। বিষয়টি জানতে পেরে প্রথমে দ্রুত তাকে মিরপুর ২ হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান- আমার বন্ধু আর বেঁচে নেই।

আরও পড়ুন

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আজ ভোর ৪টার দিকে এক ভারতীয় নাগরিককে অচেতন অবস্থায় জরুরি বিভাগে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ হাসপাতালের জরুরি বিভাগে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাবনার চাটমোহরে ৭ বিঘা জমির তরমুজ গাছ উপড়ে ফেলার অভিযোগ

বগুড়ার মানুষ শহীদ জিয়াকে ভালোবাসে বলেই ১৭ বছর বঞ্চিত হতে হয়েছে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন

বগুড়ার সারিয়াকান্দিতে ইউটিউব দেখে সরিষার আবাদ, সাড়া ফেলেছে এলাকায়

প্রধানমন্ত্রী ইতোমধ্যে পুরো দেশের দৃশ্যপট তিনি বদলে দিয়েছেন : বগুড়ায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ার গাবতলীতে কলা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার

গাইবান্ধার গোবিন্দগঞ্জে পুলিশের অভিযানে হামলায় ঘটনায় গ্রেফতার ১