ভিডিও সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৬ মাঘ ১৪৩২

ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬

জাতীয় নির্বাচনের সর্বশেষ আপডেট ও ব্রেকিং নিউজ

০০ দিন
০০ ঘণ্টা
০০ মিনিট
০০ সেকেন্ড
বিস্তারিত দেখুন
প্রকাশ : ০৬ নভেম্বর, ২০২৪, ০৪:০৭ দুপুর

আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ বাদ দিবালা

আর্জেন্টিনা দলে ফিরলেন মার্টিনেজ বাদ দিবালা, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের দুই ম্যাচের জন্য ঘোষণা করেছে আর্জেন্টিনা। বাদ পড়েছেন রোমা স্ট্রাইকার পাউলো দিবালা। তবে নিষেধাজ্ঞার শাস্তি শেষে ফিরেছেন গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। লিওনেল স্ক্যালোনির ঘোষিত দল দিবালার বাদ পড়া আর ভ্যালেন্সিয়া মিডফিল্ডার এনজো বারেনচিয়ার অন্তর্ভুক্তি চমক হয়ে এসেছে। সেপ্টেম্বরে দুটি ম্যাচে অশোভন আচরণের দায়ে শাস্তি হিসেবে দুই ম্যাচের নিষেধাজ্ঞা পান মার্টিনেজ। সেই শাস্তি শেষে ১৪ নভেম্বর প্যারাগুয়ের বিপক্ষে ফিরছেন তিনি। পাঁচদিন পর ঘরের মাঠে তারা মুখোমুখি হবে পেরুর। 

বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকান অঞ্চলে শীর্ষেই আছে আর্জেন্টিনা। ১০ ম্যাচে তাদের ২২ পয়েন্ট। শীর্ষে থাকা ৬টি দল সরাসরি ২০২৬ বিশ্বকাপ খেলার যোগ্য বিবেচিত হবে।

আরও পড়ুন

আর্জেন্টিনার স্কোয়াড
গোলকিপার : ওয়াল্টার বেনিতেজ, জেরোনিমো রুল্লি, এমিলিয়ানো মার্টিনেজ 
ডিফেন্ডার: গঞ্জালো মন্তিয়েল, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, জার্মান পেজ্জেল্লা, নাহুয়েন পেরেজ, লিওনার্দো বালের্দি, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো
মিডফিল্ডার : লিয়ান্দ্রো পারেদেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফের্নান্দেজ, জিওভানি লো সেলসো, নিকোলাস পাস, এজিকুয়েল প্যালাসিওস, রদ্রিগো ডি পল, এনজো বারেনচিয়া
স্ট্রাইকার : থিয়াগো আলমাদা, লিওনেল মেসি, নিকোলাস গঞ্জালেস, আলেহান্দ্রো গারনাচো, জুলিয়ান আলভারেজ, ফাকুন্দো বুনানোত্তে, ভ্যালেন্তিন কাস্তেল্লানোস ও লাউতারো মার্টিনেজ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গত ১৬ বছরে মেগা প্রজেক্ট হলেও ভাগ্যের উন্নয়ন হয়নি: তারেক রহমান

ঢাকা-১৮ থেকে নির্বাচন না করার ঘোষণা দিলেন মাহমুদুর রহমান মান্না

রংপুরের তারাগঞ্জে আ’লীগ নেতা ইদ্রিস আলী গ্রেফতার

গাইবান্ধা-৫ আসনে গণভোটের জনসচেতনতা বাড়াতে জাতীয় নাগরিক পার্টির প্রচারণা

বেরোবিতে ৯ ও ১০ ফেব্রুয়ারি ক্লাস ও পরীক্ষা বন্ধ

পাবনা-২ আসনে নির্বাচনি উত্তাপ, প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি-জামায়াত