ভিডিও শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ০৪ নভেম্বর, ২০২৪ ০১:২৪ পিএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১

দাঁড়িয়ে থাকা ট্রাকে অপর ট্রাকের ধাক্কায় নিহত ১,ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলায় গোবিন্দগঞ্জ মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে সিমেন্ট বোঝাই আরেকটি ট্রাকের ধাক্কায় হেলপার নিহত হয়েছেন। রোববার দিবাগত রাত আড়াইটার দিকে ঘোড়াঘাট পৌর এলাকার চারমাথা বাসস্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তি সিমেন্টবোঝাই ট্রাকের হেলপার ছিলেন। তবে তার নাম জানা যায়নি। এ ঘটনায় ট্রাকচালক পলাতক রয়েছেন। 

স্থানীয়রা জানান, বালুবোঝাই ট্রাকটি দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাসস্ট্যান্ড এলাকায় রাস্তার ধারে থেমে ছিল। একই সময় বগুড়াগামী সিমেন্টবোঝাই অপর একটি ট্রাক থেমে থাকা ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সিমেন্টবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকের হেলপার নিহত হন। ঘোড়াঘাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, থেমে থাকা ট্রাকের চালক এবং হেলপারকে আটক করা হয়েছে। নিহত হেলপারের পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে। 

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিথ্যা তথ্য নয়, সরকারের গঠন মূলক সমালোচনা করুন : প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব-রুমন

বগুড়ার সোনাতলায় হাটে-বাজারে ধানের চারার দাম আকাশচুম্বী, দিশেহারা কৃষক

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির

তথ্যমন্ত্রী হচ্ছেন ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ

বগুড়ার সাগর হত্যা মামলার আসামি ঝিনাইদহ থেকে গ্রেফতার

বগুড়ার ফাঁপোরে কলেজ ছাত্র ছুরিকাহত