ভিডিও শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩

প্রকাশ : ২৯ এপ্রিল, ২০২৫ ০৭:১৮ পিএম

বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় : অর্থ উপদেষ্টা

ছবি : সংগৃহিত,বাংলাদেশ এখন আইএমএফ-বিশ্বব্যাংকের ওপর নির্ভরশীল নয় : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ বলেছেন, ‘আইএমএফের সব শর্ত মেনে আমরা ঋণ নিতে চাই না।’আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের ওপর বাংলাদেশ এখন আর নির্ভরশীল নয় বলেও মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা।

আজ মঙ্গলবার বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. সালেহউদ্দিন এ কথা বলেন।

তিনি আরো বলেন, আইএমএফের কাছ থেকে ১.২ বিলিয়ন বাজেট সাপোর্ট চেয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন

এতে সম্মতি দিয়েছে তারা। আর ৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড়ের বিষয়ে তাদের ইতিবাচক মনোভাব রয়েছে। ট্রাম্পের শুল্কনীতি তিন মাসের জন্য স্থগিত করা হয়েছে, এ ব্যাপারে বাংলাদেশের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ট্রাম্পের নতুন শুল্কনীতিকে বাংলাদেশ ইতিবাচকভাবে দেখছে। এত বড় দেশের সঙ্গে বাণিজ্য নিয়ে তর্কে যাবে না বাংলাদেশ।


তিন মাস পর শুল্ক আরোপের নতুন সিদ্ধান্তে যাবে ট্রাম্প প্রশাসন, সেই অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাথলেটিকোতে যোগ দিচ্ছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী তারকা

ট্রাম্পের মেয়াদ শেষ না হওয়া পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি ইরানের

বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য বৃদ্ধিতে জোর দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিতর্কিত কুরিল দ্বীপপুঞ্জে পুতিন, জাপান বললো ‘একেবারেই অগ্রহণযোগ্য’

সাবেক ছাত্রদল নেতাকে থাপ্পড় মারা সেই ইউএনওকে বদলি, বললেন ‘সরি’

তদবির করে ভালো পোস্টিং পাওয়া যায় না, কর্মকর্তাদের উদ্দেশে আইজিপি