ভিডিও বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ২৪ এপ্রিল, ২০২৫ ০৩:৪২ পিএম

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দলে ফিরলেন বিজয়, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : সিলেট টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে লজ্জার হারের দিনেই দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চট্টগ্রামে শুরু হতে যাওয়া শেষ টেস্টে জায়গা করে নিয়েছেন ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) দুর্দান্ত ফর্মে থাকা ব্যাটার এনামুল হক বিজয়।

৩২ বছর বয়সী বিজয়ের টেস্টে ফেরাটা এসেছে লম্বা বিরতির পর। সবশেষ টেস্ট খেলেছেন ২০২২ সালের জুনে, ওয়েস্ট ইন্ডিজ সফরে। তবে ঘরোয়া ক্রিকেটে, বিশেষ করে এবারের ডিপিএলে গাজী গ্রুপের হয়ে তার ব্যাট থেকে এসেছে চারটি সেঞ্চুরি-যার সর্বশেষটি আজ আবাহনীর বিপক্ষে। ধারাবাহিক এই পারফরম্যান্সই ফেরাল তাকে লাল বলের দলে। বিজয়ের অন্তর্ভুক্তিতে স্কোয়াড থেকে বাদ পড়েছেন বাঁহাতি ওপেনার জাকির হাসান, যিনি যদিও সিলেট টেস্টে একাদশে ছিলেন না, ছিলেন কেবল স্কোয়াডে। দলে আরও একটি পরিবর্তন এসেছে পেসার নাহিদ রানাকে নিয়ে। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) অংশ নিতে পাকিস্তানে যাওয়ার কথা থাকায় স্কোয়াড থেকে বাদ পড়েছেন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। ২৮ বছর বয়সী এই স্পিনার ২০২৩ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর এখন পর্যন্ত খেলেছেন চারটি টি-টোয়েন্টি ম্যাচ। সিরিজে টিকে থাকতে চট্টগ্রামে ২৮ এপ্রিল শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে জয় ছাড়া কোনো পথ নেই নাজমুল হোসেন শান্তর দলের সামনে।

আরও পড়ুন

বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম অনিক, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ–অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়া কারাগারের ভেতর এসি রুম ও টিভি-ফ্রিজ, বরখাস্ত ৫ কর্মকর্তা

১

কর্ণফুলী গ্রুপে এক্সিকিউটিভ নিয়োগ, কর্মস্থল চট্টগ্রাম

২

ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক

৩

প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক

৪

বগুড়ায় সরকারি স্কুলে লটারির মাধ্যমে ভর্তি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

৫

বগুড়ার দুপচাঁচিয়া সরকারি মডেল পাইলট হাইস্কুল ২৮ জন শিক্ষক কর্মচারীর মধ্যে ১৯ পদই শূণ্য

৬