ভিডিও বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

প্রকাশ : ২৭ মার্চ, ২০২৫ ০৪:২৮ পিএম

নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন নিশো

নিজের সিনেমার গানে কণ্ঠ দিলেন নিশো, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : নাটক-ওটিটি’র পর এখন সিনেমার নায়ক আফরান নিশো। আর এখন তিনি কণ্ঠ দিলেন নিজের অভিনীত চলচ্চিত্রেই। মূলত, ঈদের সিনেমা ‘দাগি’র জন্য গান গেয়েছেন তিনি। বুধবার চরকির ইউটিউব চ্যানেলে ‘দাগি’ ছবির টাইটেল ট্র্যাক মুক্তি পায়। আর সেখানেই আফরান নিশোর দেখা মেলে এক নতুন পরিচয়ে। ইতোমধ্যে গানটি নিশো ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে। গানের কথা-‘তোমাদের চোখে দাগি, সমাজের চোখে দাগি। যতবার খুশি মারো, তত বারবার জাগি’। রাসেল মাহমুদের কথায়, গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আরাফাত মহসীন। গানে মূলত নিধির সঙ্গে কিছু অংশ গেয়েছেন নিশো।

আরও পড়ুন

কোনো পরিকল্পনা ছাড়াই গানটিতে কণ্ঠ দিয়েছেন বলে গণমাধ্যমে জানিয়েছেন নিশো। অভিনেতা বলেন, ‘এটা আমার জন্য একরকম সারপ্রাইজই ছিল। প্রযোজক শাহরিয়ার শাকিল একদিন আমাকে গানটির একটা ডেমো ভার্সন শুনিয়ে জানতে চাইলেন, কেমন লেগেছে। আমি বললাম, ক্যাচি অ্যান্ড পাওয়ারফুল। গানটা নিয়ে কী করা যায়? এটা ভাবতে ভাবতে একসময় আমাকে জানানো হয়, গানটিতে আমি কণ্ঠ দিলে কেমন হয়?’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ বছরের মধ্যে সেচপাম্পে ডিজেলের বদলে সৌরবিদ্যুৎ: প্রধানমন্ত্রী

কক্সবাজারে অস্ত্র-গোলাবারুদসহ ৩ ডাকাত আটক

বগুড়া মহানগরীতে রাস্তায় অ'বৈ'ধ পার্কিং রোধে ট্রাফিক পুলিশের অভিযান

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে সরকারি উচ্চ বিদ্যালয়ের পরিত্যক্ত ভবনে মাদকসেবীদের আস্তানা

পাবনার সুজানগরে চায়না দুয়ারি ও বেড়জালে বিলুপ্ত হচ্ছে দেশি প্রজাতির মাছ

বগুড়ায় যাত্রীবাহী কোচ থেকে ১৯৫০ পিস ইয়াবাসহ কারবারি গ্রেফতার