ভিডিও সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৪ ফাল্গুন ১৪৩২

প্রকাশ : ২৩ জানুয়ারী, ২০২৫, ০৭:৫২ সকাল

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন মিম

শীতের সকালে উষ্ণতা ছড়ালেন মিম, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : নায়িকা বিদ্যা সিনহা মিম। অভিনয়ের পাশাপাশি কাজ করেন মডেলিংয়েও। বিভিন্ন সময় নানান রূপে নিজেকে মেলে ধরতে পছন্দ করেন ।

শোবিজ অঙ্গনে মিমের আনাগোনা বেশ চোখে পড়ার মতোই। এছাড়াও সামাজিক মাধ্যমে রয়েছে তার লাখো ভক্ত অনুসারী। কখনো কাজের সূত্রে, আবার কখনো ব্যক্তিগত কারণে, ফেসবুক-ইনস্টাগ্রামে সরব থাকেন অনেক সময়। মোটামুটি যাই করেন, তার কিছু স্থিরচিত্র তুলে ভাগ করে নেন অনুরাগীদের মাঝে।

এদিকে চলছে মাঘ মাস। ফলে শীতের প্রকোপও বেশি। এমনই মাঘের সকালে একটুখানি রৌদ্রচুম্বন কে না চায়! তাই তো রৌদ্রচুম্বন উপভোগ করতে সকাল সকাল ছাদে উঠলেন বিদ্যা সিনহা মিম; সঙ্গে কিছু আনন্দঘন মুহূর্ত উপভোগ করে নেন অনুরাগীদের মাঝে।

বৃহস্পতিবার সকালে ইনস্টাগ্রামে বেশ কয়েকটি ছবি ভাগ করে নেন বিদ্যা সিনহা মিম। ছবিতে দেখা যায়, একটি ব্রাউন-ব্ল্যাক স্ট্রাইপের টপস পরেছেন মিম। ওপরের ব্রাউন কালারের ওপেন সোয়েটারটিও রেখেছেন খোলামেলা। এমন অবস্থায় শীতের সকালের মিষ্টি রোদের ছোঁয়ায় জ্বল জ্বল করে ওঠে মিমের মসৃণ ত্বক। মিমের এই হালকা সাজে সৌন্দর্যও ফুটে ওঠে সেইসঙ্গে। কারণ, কানে ছিল একটি লাল জবা ফুল, ঠোঁটে লাল লিপস্টিক। সঙ্গে ক্যামেরায় নানা লুকের পোজ। সেই পোস্টের ক্যাপশনে মিম লেখেন, 'রৌদ্রচুম্বন, উজ্জ্বলতা; সুন্দর একটি দিনের প্রস্ততি।'

আরও পড়ুন

২০০৭ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতায় বিজয়ী হয়ে বিনোদন জগতে প্রবেশ করেন বিদ্যা সিনহা মিম। হুমায়ুন আহমেদ পরিচালিত ‘আমার আছে জল চলচ্চিত্রে’ অভিনয় করে দর্শকদের নজরে আসেন তিনি। এরপর থেকে টেলিভিশন নাটক ও চলচ্চিত্রে কাজ করে জনপ্রিয়তা অর্জন করেন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন এই নায়িকা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তিন দশকের ঐতিহ্য পাবনার বেড়ায় রোজাদারের পছন্দ বিশু ঘোষের মাঠা 

কুড়িগ্রামে ল্যাম্পপোস্টের খুঁটি বসাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে ২ জনের মৃত্যু

সকলের সহযোগিতা নিয়ে এলাকার উন্নয়ন করতে চাই : রেজওয়ানুল হক এমপি

রংপুরে নকল পণ্য উদ্ধার লক্ষাধিক টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে সামিট স্কুল এন্ড কলেজের সাথে সোনালী ব্যাংকের চুক্তি স্বাক্ষর

চিকিৎসকদের সম্মানে এনডিএফ বগুড়ার ইফতার মাহফিল