ভিডিও বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

প্রকাশ : ০৭ ডিসেম্বর, ২০২৪ ০১:০৪ পিএম

সাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস

সাগরে আবারও লঘুচাপ সৃষ্টির আভাস, ছবি: সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চলে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার (৭ ডিসেম্বর) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য জানান।

আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আজ সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বদলগাছীতে ৯.৯ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন

আগামীকাল রোববার (৮ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে ভোর পর্যন্ত দেশের উত্তরাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আগামী সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে ভোর পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। এ ছাড়া আগামী পাঁচদিনের মধ্যে রাত ও দিনের তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানায় সংস্থাটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে ডিএমপির অভিযান ২৪ ঘণ্টায়  গ্রেপ্তার ৭৫৯

১

৩ দিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছাড়লেন শিক্ষামন্ত্রী

২

৪৫তম বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ

৩

অবৈধ কয়লা তৈরির ৪৫টি চুল্লি গুড়িয়ে দিল প্রশাসন

৪

ইয়েমেনের রাজধানীতে ফের বিকট বিস্ফোরণ

৫

৮ উইকেটে হারিয়ে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করল অস্ট্রেলিয়া

৬