ভিডিও রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৯ নভেম্বর, ২০২৬ ০৪:৫৭ পিএম

তরুণ গবেষক তৈরিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন উদ্যোগ

শিক্ষার্থীদের গবেষণা-দক্ষতা, ক্যারিয়ার প্রস্তুতি, নীতি-বিশ্লেষণ ও নেতৃত্বের সক্ষমতা বিকাশের লক্ষ্যে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে পলিটিক্যাল সায়েন্স ক্যারিয়ার অ্যান্ড রিসার্চ সোসাইটি (পিএসসিআরএস)।

শনিবার বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত ‘পিএসসিআরএস উদ্বোধনী অনুষ্ঠান ও গবেষণা প্রতিযোগিতা ২০২৬’-এর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ। এ সময় বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষক, কর্মকর্তা, প্রতিযোগী ও বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ড. মো. হাবিবুল্লাহ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তকনির্ভর জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না; গবেষণা, বিশ্লেষণ, যোগাযোগ, প্রযুক্তি ব্যবহার এবং বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও অর্জন করতে হবে। তিনি আশা প্রকাশ করেন, পিএসসিআরএস শিক্ষার্থীদের গবেষণামুখী চিন্তা, পেশাগত প্রস্তুতি ও নেতৃত্ব বিকাশে একটি কার্যকর প্রাতিষ্ঠানিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে।

সংগঠনটির ভবিষ্যৎ কার্যক্রমের মধ্যে রয়েছে গবেষণা ও ক্যারিয়ারবিষয়ক স্বল্পমেয়াদি কোর্স, রিসার্চ ক্যাফে, পলিসি ডায়ালগ, ক্যারিয়ার সেশন, গবেষণা প্রদর্শনী, অ্যালামনাই নেটওয়ার্কিং এবং বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন। শিক্ষার্থীদের গবেষণা, বিশ্লেষণধর্মী লেখা ও সৃজনশীল কাজ প্রকাশের জন্য বিভাগীয় বুলেটিন ‘দ্য পালস অব পিএসসিআরএস’ নিয়মিত প্রকাশ এবং ২০২৭ সালে ‘রিসার্চ অলিম্পিয়াড’ আয়োজনের পরিকল্পনাও ঘোষণা করা হয়।

উদ্বোধনী আয়োজনের অংশ হিসেবে হাতে তৈরি গবেষণা পোস্টার, ডিজিটাল পোস্টার ও পাওয়ারপয়েন্ট উপস্থাপনা, পলিসি ব্রিফ এবং রিসার্চ কোয়েশ্চেন ওয়াল শীর্ষক চারটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা সমসাময়িক সামাজিক, রাজনৈতিক, প্রশাসনিক ও জননীতি-সংক্রান্ত সমস্যা নিয়ে মৌলিক গবেষণা-ভাবনা, প্রমাণভিত্তিক নীতি-সমাধান এবং গবেষণাযোগ্য প্রশ্ন উপস্থাপন করেন।

আরও পড়ুন

রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষকদের সমন্বয়ে গঠিত পৃথক বিচারক ও আলোচক প্যানেল প্রতিযোগীদের কাজ মূল্যায়ন করেন। বিচারকেরা প্রতিযোগীদের গবেষণা সমস্যা, প্রশ্ন, পদ্ধতি, মৌলিকতা, বাস্তবসম্ভাব্যতা এবং সম্ভাব্য সামাজিক ও নীতিগত অবদান পর্যালোচনার পাশাপাশি গঠনমূলক পরামর্শ দেন।

অনুষ্ঠানের পুরস্কার বিতরণী পর্বে প্রতিটি বিভাগের চ্যাম্পিয়ন ও রানারআপের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে অংশগ্রহণ সনদ প্রদান করা হয়।

আয়োজকেরা জানান, পিএসসিআরএস শিক্ষার্থীদের নিয়মিত গবেষণা অনুশীলন, প্রকাশনার সুযোগ, পেশাগত দিকনির্দেশনা এবং নেতৃত্বমূলক কার্যক্রমে যুক্ত করার মাধ্যমে একটি টেকসই ও অংশগ্রহণমূলক একাডেমিক পরিবেশ গড়ে তুলবে।

সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের পর অতিথি, শিক্ষক, বিচারক, আয়োজক, স্বেচ্ছাসেবক এবং অংশগ্রহণকারীদের দলগত আলোকচিত্র গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তরুণ গবেষক তৈরিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নতুন উদ্যোগ

১

ফের ২ দিনের রিমান্ডে সাঈদ খোকন

২

সৌদিতে নতুন করে সেনা মোতায়েন করল পাকিস্তান

৩

সারাদেশে কাল বিক্ষোভ সমাবেশ করবে জামায়াত

৪

অপ্রতিম হত্যা মামলার পরবর্তী শুনানি ১৪ ডিসেম্বর

৫

আবদুল্লাহ আল মামুন থিয়েটার পদক পেলেন পূর্ণিমা 

৬