ঢাকায় ডিএমপির নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৫০
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৫০ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৩৫ টি মামলা দায়ের করা হয়েছে।
আজ শনিবার (২৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ৩৮ জন, লালবাগ বিভাগ ৫৭ জন, ওয়ারী বিভাগ ৭৮ জন, মতিঝিল বিভাগ ৫২ জন, তেজগাঁও বিভাগ ৬৪ জন, মিরপুর বিভাগ ১৬৫ জন, গুলশান বিভাগ ৫০ জন উত্তরা বিভাগ ৪২ জন, ও গোয়েন্দা বিভাগ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুনঅভিযানকালে ২ টি বিদেশি পিস্তল, ২ টি ম্যাগজিন, ৯ রাউন্ড গুলি, ১টি অবিস্ফোরিত ককটেল, ১০টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ২০৫৪ পিস ইয়াবা, ৬ টি মোবাইল ফোন ও ১জন ভিকটিমকে উদ্ধার করা হয়।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক

_medium_1795670164.jpg)






