ভারতের সঙ্গে তার প্রতিবেশী সবার সম্পর্কই খারাপ : তথ্যমন্ত্রী
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই, মিজারেবল ফরেন পলিসি, দেখবেন ভারতের সঙ্গে তার নেইবার (প্রতিবেশী) সবার সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, নেপালের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ। সো ইটস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সচিবালয়ে উইমেন জার্নালিস্ট ফোরামের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ভারতে অবস্থান করে শেখ হাসিনার বক্তব্য দেওয়া এবং বাংলাদেশের রাজনীতি নিয়ে দেশটির হস্তক্ষেপের চেষ্টা সম্পর্কে জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, ভারতের তো একটা হরিবল ফরেন পলিসি আছেই, মিজারেবল ফরেন পলিসি, দেখবেন ভারতের সঙ্গে তার নেইবার (প্রতিবেশী) সবার সম্পর্কই খারাপ। শ্রীলঙ্কার সম্পর্ক খারাপ, মালদ্বীপের সম্পর্ক খারাপ, নেপালের সম্পর্ক খারাপ, পাকিস্তানের সম্পর্ক খারাপ। সো ইটস ইউনিক মিজারেবল ফরেন পলিসি যেটা ভারতের। এবং সেটার ইফেক্ট তখন বাংলাদেশের সঙ্গেও পড়ছে। আদারওয়াইজ ইউ নো, ভারতের পাশে আমরা আর আমাদের ওখানে বসে আমাদের দেশে অরাজকতা সৃষ্টি করা, ওখানকার মিডিয়া সেটাকে সাপোর্ট করা, তো এটা ভারতের মিজারেবল ফরেন পলিসি ছাড়া আমি আর কিছুই বলব না।
শেখ হাসিনার দেশে ফিরতে সরকার বাধা দেবে কি না-জানতে চাইলে আন্দালিভ রহমান বলেন, না, এখানে বাধার কোনো কিছু না। উনি ফেরত আসতে চাচ্ছেন, কীভাবে আসতে চাচ্ছেন না চাচ্ছেন এটা উনি বলতে পারবেন। একটা প্রসিডিউর আছে, উনি বিদেশে আছেন, আইনের মাধ্যমে আমরা উনাকে ফেরত আনতে চাচ্ছি। উনি এখন প্লেন চাবেন বা উনি কীভাবে আসবেন না আসবেন, সেগুলোতে আমরা গুরুত্ব দিচ্ছি না। দেশে একটা প্রচলিত আইন আছে, সেভাবে যদি উনি আসেন, ভরসোর করেন, সেভাবেই আসবেন। এর বাইরে তো আর কোনো স্কোপ নাই।
শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে বিভিন্ন বক্তব্য এবং আওয়ামী লীগ নেতাদের সীমান্ত পরিদর্শনের প্রসঙ্গ টেনে তথ্যমন্ত্রী বলেন, উনি আসার তো কোনো স্টেপ নেননি। উনি শুধু এই জিনিসটা, একটা জিনিস দাঁড়াচ্ছেন। উনি আসার স্টেপ নিক, তারপর দেখা যাক না, সিচুয়েশনটাকে আসতে দেন। এটা হচ্ছে শুধু মুখে মুখে আমরা শুনছি, টুপ করে চলে আসবেন, হঠাৎ চলে আসছেন, বিমানে আসবেন, আবার বর্ডার দেখাচ্ছেন। তো আমি যদি জিজ্ঞেস করি, হোয়াই দিস কনফিউশন? একবার বিমান চাচ্ছেন, ওদিকে ওনার দলের গুরুত্বপূর্ণ মানুষ আবার বর্ডার দেখে বেড়াচ্ছেন। তিনি আরও বলেন, ‘আই থিংক ওনাদের মাইন্ডসেট ঠিক করা উচিত যে উনি কীভাবে আসতে চাচ্ছেন বা উনি কীভাবে করবেন। উনি তো মনে হচ্ছে যে, যে আমার মনে হচ্ছে এই নিষিদ্ধ ঘোষিত সংগঠনটা বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট থাকতে চায়।
আরও পড়ুনআওয়ামী লীগ সরকারের সময়ের পর দেশের পরিস্থিতি তুলে ধরে মন্ত্রী বলেন, ওনারা দেখছেন দুই বছর ইউনূস সরকার যাওয়ার পর, আমাদের এই সরকার আসার পরে আমাদের যে একটা নরমাল হারমনি, এই জিনিসটা আওয়ামী লীগের কোনোভাবেই ভালো লাগছে না। তিনি বলেন, এখানে আমাদের সঙ্গে বিরোধীদলের সম্পর্ক, দেশের রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলার, দেশ সামনের দিকে চলে যাচ্ছে, পেপার-পত্রিকায় রাষ্ট্রীয় মদদে কোনো খুন নাই, গুম নাই, ব্যাংক লুট নাই, কোনো কিছু নাই এবং আমরা চেষ্টা করছি এরকম একটা মিসম্যানেজমেন্ট, এরকম একটা রাষ্ট্রীয় প্রত্যেকটা সংগঠন ভেঙে যাওয়ার পরেও প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা যেভাবে ফিরে আসার চেষ্টা করছি।
সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, আমাদের যে ডেভেলপমেন্ট ওয়ার্কগুলো সারাদেশে পৌঁছে যাচ্ছে, এটা শুধু শহরে দেখে বোঝা যাবে না, সেখানে কৃষক কার্ড বলেন, ফ্যামিলি কার্ড বলেন, এই যুদ্ধগুলো, খাল কাটা, আরও অন্যান্য যে ইস্যু, এই জিনিসগুলিকে শুধুমাত্র আপনাদের সামনে থেকে সরিয়ে দেওয়ার জন্য, একটা প্যানিক ক্রিয়েট করার জন্য চেষ্টা করছে। ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে বিভিন্ন খবর প্রকাশের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশে হিন্দু-মুসলমানের সম্প্রীতি নষ্ট হয়েছে, এমন চিত্র তুলে ধরার চেষ্টা করছে ভারতের গণমাধ্যম। এর পেছনে দেশটির অভ্যন্তরীণ রাজনীতির স্বার্থ রয়েছে বলে মনে করেন তিনি।
তিনি বলেন, যাদের বোঝার তারা সবাই জানে কোন পরিস্থিতিতে আওয়ামী লীগ এ দেশ থেকে চলে গিয়েছে, জনমানুষ কীভাবে উনাদেরকে বিতাড়িত করেছে বাংলাদেশে এবং বাংলাদেশে এখন কী পরিস্থিতি বিরাজ করছে। সো ভারত তার যেখানে তার লোকাল পলিটিক্সে বেনিফিট হবে, এইজন্য তারা এই কাজ করছে। এর চেয়ে বাইরে আর কিছুই না, এটা সবাই জানে, সবাই বুঝতে পারছে।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_medium_1795681241.jpg)
_medium_1795679109.jpg)
_medium_1795677711.jpg)
_medium_1795676756.jpg)

_medium_1795675747.jpg)
_medium_1795681578.jpg)
_medium_1795681444.jpg)