ভিডিও মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২৪ নভেম্বর, ২০২৬ ১১:২০ পিএম

বগুড়ায় শিক্ষার্থীদের টিউশন ফি বাড়লো

বগুড়ায় শিক্ষার্থীদের টিউশন ফি বাড়লো

স্টাফ রিপোর্টার : এবতেদায়ী, ৫ম শ্রেণির বৃত্তি, জুনিয়র বৃত্তি, দাখিল ৮ম শ্রেণি বৃত্তি পরীক্ষা; বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি ও টিউশন ফি নির্ধারণ সংক্রান্ত সভা আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। 

জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও জেলা শিক্ষা অফিস বগুড়ার যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভার সভাপত্বি করেন জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সালমা আকতার, জেলা শিক্ষা অফিসার মো. রমজান আলী, বগুড়া সদর উপজেলঅ নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার রেজোয়ান হোসেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।

সভায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে প্রথম শ্রেনিতে লটারী এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি করা হবে। 

আরও পড়ুন

সভায় সিটি কর্পোরেশন এলাকায় এমপিও ভূক্ত শিক্ষা প্রতিষ্ঠানে মাসিক টিউশন ফি ৫০ টাকা বাড়ানো হয়েছে। ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য ৩০০ টাকা থেকে বাড়িয়ে ৩৫০ টাকা, নবম শ্রেণি ও দশম শ্রেণির জন্য ৩৫০ থেকে বাড়িয়ে ৪০০ টাকা এবং একাদশ ও দ্বাদশশ্রেণির জনব্য ৪০০ থেকে বাড়িয়ে ৪৫০ টাকা করা হয়েছে।

সিটি কর্পোরেশনের বাইরে বা উপজেলা পর্যায়ে ৬ষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণির জন্য ২২০ থেকে বাড়িয়ে ২৫০ টাকা, নবম শ্রেণি ও দশম শ্রেণির জন্য ২৫০  থেকে বাড়িয়ে ৩০০ টাকা এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির জন্য ৩৫০  টাকা করা হয়েছে। মূলত সিটি কর্পোরেশন এলাকায় সকল শ্রেণিতে ৫০ টাকা করে বাড়ানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় শিক্ষার্থীদের টিউশন ফি বাড়লো

১

‘আমি রোবট নই’ বক্সে ক্লিক করার আগে সাবধান!

২

বগুড়ায় বখশিশ না দেওয়ায় শ্রমিকদের মারপিটের শিকার হলেন ২ ট্রাক চালক 

৩

বগুড়ায় ‘রকেট চানাচুর’ কারখানায় অভিযান, এক লাখ টাকা জরিমানা

৪

নাটোরের নলডাঙ্গায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

৫

বগুড়ার দত্তবাড়ি ও সান্দারপট্টিতে পুলিশের বিশেষ অভিযান, ৪৫ জন ছিনতাইকারী ও পকেটমার গ্রেফতার

৬