ভিডিও শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ২১ নভেম্বর, ২০২৬ ০৬:২৪ পিএম

বৈশাখী টেলিভিশনের ডিএমডি পুলিশ হেফাজতে

রাজধানীর বনানী থানাধীন মহাখালীতে অবস্থিত বেসরকারি টেলিভিশন বৈশাখীর ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর (ডিএমডি) ও প্রধান সম্পাদক টিপু আলম মিলনকে হেফাজতে নিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে টেলিভশনের কার্যালয় থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, টিপু টেলিভিশন কার্যালয়ে প্রবেশের পর তাকে ঘিরে রাখে একদল লোক। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়। তার বিরুদ্ধে মামলা আছে কি না অথবা পরবর্তী সিদ্ধান্ত কী হবে তা পরে জানানো হবে।

এর আগে বৈশাখী টেলিভিশনের প্রধান কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এমন পরিস্থিতি থেকে উদ্ধারের আকুতি জানিয়ে কার্যালয়ের ছাদ থেকে ফেসবুক লাইভ করেন প্রতিষ্ঠানটিতে কর্মরত একজন সাংবাদিক।

বিকেল সাড়ে তিনটার দিকে বৈশাখী টেলিভিশনের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে ওই লাইভ সম্প্রচার করা হয়। এতে একজন সাংবাদিক দাবি করেন, একদল লোক টেলিভিশনটির কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছে। এতে তাদের কয়েকজন কর্মী আহত হয়েছেন। হামলার কারণে তারা নিচে নামতে পারছেন না।

আরও পড়ুন

লাইভে ওই সাংবাদিক আরও বলেন, আমরা বাধ্য হয়ে ছাদ থেকে লাইভ করার চেষ্টা করছি। আমরা পুরো অবরুদ্ধ হয়ে আছি। কোনোভাবে নিচে নামতে পারছি না। আমাদের একজন সহকর্মীকে আঘাত করা হয়েছে।

তিনি আরও বলেন, হামলাকারীরা কার্যালয়ের মূল ফটকে তালা দিয়েছেন। লিফটও বন্ধ রয়েছে। এ অবস্থায় ভবনের ভেতরে আটকে পড়েছেন সাংবাদিক ও কর্মীরা। তাদের দুটি মোবাইল ও একটি ক্যামেরা নিয়ে যাওয়া হয়েছে বলেও দাবি করেন তিনি।

পরিস্থিতি মোকাবিলায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেছেন বলেও লাইভে জানান তিনি।

পরে বনানী থানা-পুলিশের একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। লাইভে পুলিশ সদস্যদের নিচে অবস্থানরত লোকজনের সঙ্গে কথা বলতে দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বৈশাখী টেলিভিশনের ডিএমডি পুলিশ হেফাজতে

১

ময়মনসিংহে নিখোঁজের দুই দিন পর কৃষকের গলা কাটা মরদেহ উদ্ধার

২

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে জমে থাকা গ্যাস থেকে বিস্ফোরণ, দগ্ধ ৪

৩

ভিভো বাংলাদেশে টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ পদে নিয়োগ, ২২ বছর হলেই আবেদন

৪

ট্যাঙ্কে তেল কম রেখে চালালেই নষ্ট হতে পারে গাড়ির ফুয়েল পাম্প

৫

ফুলে সাজানো বেণি, নীল শাড়িতে মিমের মায়াবী রূপে মুগ্ধ ভক্তরা

৬