ডিসেম্বর মাসের কর্মসূচি ঘোষণা বিএনপি’র
মহান বিজয়ের মাস ডিসেম্বর সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি জানান, আগামী ডিসেম্বর বিজয়ের মাস উপলক্ষে মাসব্যাপী দলীয় ও রাষ্ট্রীয় কর্মসূচি থাকবে।
আরও পড়ুনরিজভী বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস এবং ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করবে বিএনপি। এছাড়া ‘গণতন্ত্রের মা’ হিসেবে অভিহিত নেত্রী খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যথাযোগ্য মর্যাদায় কর্মসূচি পালন করা হবে। দীর্ঘ সংগ্রাম ও নির্বাসনের পর দলের শীর্ষ নেতার স্বদেশ প্রত্যাবর্তনের দিন হিসেবে ২৫ ডিসেম্বরও সম্মিলিতভাবে কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি।
মন্তব্য করুন

নিউজ ডেস্ক
_original_1793701031_medium_1795081494.jpg)
_medium_1795081267.jpg)
_medium_1795080640.jpg)
_medium_1795076035.jpg)
_medium_1795073890.jpg)
_medium_1795074439.jpg)
_medium_1795082657.jpg)
_original_1792058042_medium_1795082268.jpg)
_medium_1795063350.jpg)