ভিডিও বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৯ নভেম্বর, ২০২৬ ০২:০৮ পিএম

পুলিশ বলছে তেমন কিছু না

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাট-বগুড়া মহাসড়কে জেলার কালাই পৌরশহরের সরাইল এলাকায় পরিত্যাক্ত একটি পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে কে বা কারা এই আগুন দেয়। 

পুলিশ বক্সে আগুন দেওয়ার দৃশ্য মোবাইল ফোনে ধারণ করে সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছেড়ে দেওয়া হয়েছে। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর এলাকায় ওই ঘটনা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়। অনেকেই কমেন্ট বক্সে যা-তা লিখছেন। ওই ঘটনায় পুলিশ বলছে তেমন কিছুই ঘটেনি।   

বুধবার দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে অবস্থিত ওই পুলিশ বক্সে গিয়ে দেখা যায়, পরিত্যাক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনার দৃশ্যমান আলামত কে বা কারা মুছে ফেলার চেষ্টা করেছে। সেখানে আগুন দেওয়ার ঘটনার বড় আলামত না থাকলেও পোড়া দাগ ও পেট্রোলের গন্ধ ছিল। কে বা কারা আগুন লাগালো আবার আলামত নষ্ট করার চেষ্টা করলো তার স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। 

এ বিষয়ে রাতেই মহাসড়কে পেট্রোল ডিউটিতে কর্মরত পুলিশ কর্মকর্তা এস আই আমিনুল ইসলামকে জিজ্ঞেস করা হলে তিনি কথা বলতে রাজি হননি।

আরও পড়ুন

ওই ঘটনা জানার পর রাতেই জয়পুরহাট জেলা যুবদলের সদস্য তরিকুল ইসলাম তালুকদার রাসেল তার লোকজনদের নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা নিজ চখে দেখেছেন বলে তিনি জানান। এসময় তিনি মহাসড়কে দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের সাথে কথা বলে নাশকতা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেন।

ওই ঘটনার দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে আগুন দেওয়ার ভিডিও ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা ছড়িয়ে পড়ে। পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে এবং ঘটনার পর আলামত মুছে ফেলার চেষ্টা করা হয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কারও পরিচয় বা সংশ্লিষ্টতার বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পরিত্যাক্ত পুলিশ বক্সে আগুন দেওয়ার বিষয়ে কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম ইসলাম জানান বলেন, তেমন কিছু না, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি দেখেছি। কারা কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তে পুলিশ কাজ করছে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাট-বগুড়া মহাসড়কে পরিত্যক্ত পুলিশ বক্সে আগুন

১

গাজায় আবারও স্থল অভিযান শুরু ইসরায়েলের, পালাচ্ছেন মানুষ

২

গোপালগঞ্জে থানা এবং এমপি সেলিমের বাড়িতে ভাঙচুর, আগুন

৩

বগুড়ায় শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল

৪

বরিশালে নানকের বাসভবনে ভাঙচুর, আগুন

৫

ট্রাম্প-পুতিন-শি বৈঠকে নির্ভর করছে আগামী দিনের বিশ্ব রাজনীতির গতিপথ!

৬