ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক : ইরান রাসায়নিক ও জীবাণু অস্ত্র তৈরির চেষ্টা করছে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে সে হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে ইরানের কোনো হামলা হলে দেশটিকে পুরোপুরি ধ্বংস করে দেওয়া হবে।
ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছে, ইরান এখন ‘গ্যাস ও জীবাণু অস্ত্র’ নিয়ে কাজ করছে। তবে তার এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি সে। ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের হামলার কারণে ইরানের পক্ষে পরমাণু সক্ষমতা অর্জনের চেষ্টা চালানো আরও কঠিন হয়ে পড়েছে। ওয়াশিংটন ডিসিতে সম্ভাব্য হামলা নিয়ে উদ্বেগের কোনো কারণ দেখছেন কি না, জানতে চাইলে ট্রাম্প বলে, সে তেমনটা মনে করে না। তবে হামলা হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে সে বলেছে, ‘এমন কিছু ঘটলে আমরা তাদের নিশ্চিহ্ন করে দেব।’ এটি প্রতিশ্রুতি কি না, জানতে চাইলে সে বলে, ‘আমি কথা দিচ্ছি।’
সাক্ষাৎকারে ইরানে গত আট মাসে ৭৫ হাজার বিক্ষোভকারীকে হত্যার অভিযোগও করেছে ট্রাম্প। তবে এই সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি। তেহরানের দাবি, সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ৩ হাজার মানুষ নিহত হয়েছেন।
আরও পড়ুনঅন্যদিকে, অধিকারকর্মীদের দাবি, সরকারি দমন-পীড়নে নিহতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ট্রাম্পের দাবি, ইরানের মানুষ বিক্ষোভ করতে চান, কিন্তু নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হওয়ার ভয়ে রাস্তায় নামছেন না। এসময় তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেনি; এই সংঘাতের শুরু ৫১ বছর আগে। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিয়েও নিজের অবস্থান থেকে সরে আসেননি ট্রাম্প। তিনি বলেছেন, একই পরিস্থিতি আবার তৈরি হলে তিনি আবারও যুদ্ধের সিদ্ধান্ত নিতেন।
ফক্স নিউজকে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে আলোচনার সময় সমঝোতা স্মারক তৈরি হলেও তা অগ্রগতির পথে বাধা হয়ে দাঁড়িয়েছিল। তবে ওই আলোচনার মধ্য দিয়ে ইরানি কর্মকর্তাদের আরও ভালোভাবে জানার সুযোগ পেয়েছে ওয়াশিংটন। তার ভাষায়, ‘আমরা তাদের খুব ভালোভাবে চিনেছি এবং বুঝেছি, তাদের বিশ্বাস করা যায় না।’ যুদ্ধের রাজনৈতিক প্রভাব পড়তে পারে বলে স্বীকার করেছেন ট্রাম্প। তবে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা প্রাধান্য পাবে না বলে জানিয়েছেন তিনি। সূত্র : আল জাজিরা
মন্তব্য করুন

আন্তর্জাতিক ডেস্ক
_medium_1795069007.jpg)




_medium_1794996777.jpg)
_medium_1795071056.jpg)

_medium_1795070295.jpg)