কয়েলের আগুনে পুড়ল কৃষক আমজাদের স্বপ্ন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি: রংপুরের তারাগঞ্জ উপজেলার সয়ার ইউনিয়নে কৃষক আমজাদের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রোববার রাত ১১টার দিকে ইউনিয়নের ফরিদাবাদ সরকারপাড়া গ্রামে কয়েলের আগুনে থেকে তার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
গ্রামবাসী জানান, আমজাদের শয়নকক্ষ থেকে কয়েলের আগুন মুহূর্তেই ছড়িয়ে পড়ে পুরো বসতবাড়িতে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ঘরের আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল কিংবা মূল্যবান সামগ্রী সরিয়ে নিতে পারেনি তার পরিবারের লোকজন। আগুনে চারটি ঘর, গোয়াল ঘরে থাকা ছয়টি গরু ও চারটি ছাগল পুড়ে যায়। এছাড়া পুড়ে যায় পোষা হাঁস-মুরগি, কবুতর এবং ঘরে মজুতকৃত প্রায় ছয় মণ তামাক।
আরও পড়ুনক্ষতিগ্রস্থ কৃষক আমজাদ হোসেন বলেন, আগুনে সব শেষ হয়ে গেছে। দীর্ঘদিনের সঞ্চয়, বসতঘর এবং উর্পাজনের প্রধান অবলম্বন হাড়িয়ে দিশেহারা তিনি ও তার পরিবারের সদস্যরা। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোননাববর হোসেন আজ সোমবার (১৬ নভেম্বর) সকালে ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে গিয়ে খাদ্য, কম্বল ও অর্থসহায়তা করেন।
মন্তব্য করুন







