ভিডিও সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকাশ : ১৬ নভেম্বর, ২০২৬ ০৭:৫০ পিএম

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

আগের দিনই ৮ শিশুর মৃত্যুর পর এবার আরও চার শিশু মারা গেছে হামের উপসর্গ নিয়ে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামজনিত প্রাণহানি দাঁড়াল ১ হাজার ৩১৮।

সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই প্রতিবেদন অনুযায়ী, চার শিশুর মৃত্যুর পাশাপাশি গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৮২ জনের শরীরে মিলেছে হাম ও এর উপসর্গ।

স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ তথ্য বলছে, হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া চার শিশুর দুজনই ঢাকা বিভাগের। বাকি দুইজন চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩১৮। এর মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন ও হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২১৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন

এদিকে গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৫০৯ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। তাদের নিয়ে এ পর্যন্ত মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৯ হাজার ৫৬৯ জনে। এছাড়া গত একদিনে নতুন করে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭৩ জন। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত মোট ২৫ হাজার ৪৪২ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে।

অন্যদিকে গত ১৫ মার্চ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে ২ লাখ ২২ হাজার ৯৪৪ জন রোগী ভর্তি হয়েছে। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লাখ ১৩ হাজার ৮৭০ জন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

১

জনতা ব্যাংকের এমডি নিয়োগ নিয়ে হাসনাতের প্রশ্ন,যা বললেন অর্থমন্ত্রী

২

ব্র্যাকনেটের নিয়োগ বিজ্ঞপ্তি, ২৪ বছর হলেই আবেদন

৩

বগুড়ায় নবজাতক হত্যা মামলায় মা’য়ের জামিন নামঞ্জুর

৪

এমএফএস প্রতারণা ঠেকাতে সিম নিবন্ধন ও ভুয়া নম্বর বন্ধে ব্যবস্থা

৫

মেঘনা গ্রুপে জনবল নিয়োগ, কর্মস্থল নারায়ণগঞ্জ

৬