ভিডিও রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১৫ নভেম্বর, ২০২৬ ০৫:২৪ পিএম

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

সংগৃহীত,মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত স্বৈরাচার শেখ হাসিনার মামলার পুনর্বিচারের সুযোগ নেই বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি বলেছেন, আইন অনুযায়ীই বিচার সম্পন্ন হয়েছে; কোনো দেশ বা পক্ষের চাওয়া-পাওয়ার ভিত্তিতে নতুন করে বিচার করার সুযোগ নেই।

রবিবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ভারতে অবস্থানরত মৃত্যুদণ্ডপ্রাপ্ত এই আসামিকে ফেরত দিতে সম্প্রতি বিবিসি বাংলাকে দুটি শর্তের কথা জানায় নয়াদিল্লি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া শর্ত দুটির মধ্যে রয়েছে–মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল করার সুযোগ দেওয়া এবং গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার নতুন করে শুরু করা।

ভারতের এমন শর্তের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ভারত নিজেরাই যেখানে পুনর্বিচারের আইন বাতিল করেছে, সেখানে তারা কীভাবে শেখ হাসিনার পুনর্বিচার চায়? বিদ্যমান আইনে পুনরায় বিচারের কোনো সুযোগ নেই।

আরও পড়ুন

চিফ প্রসিকিউটর আরও জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলের জুলুম-নির্যাতন ও মানবতাবিরোধী অপরাধের তথ্য-প্রমাণ সংগ্রহে সারা দেশে গণশুনানি করবে ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত দল। আগামী বুধবার যশোর জেলা থেকে এই গণশুনানি কার্যক্রম শুরু হবে। এ কার্যক্রমে জুলাই শহীদ পরিবার ও বিভিন্ন রাজনৈতিক দলসহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান তিনি।

এদিকে চব্বিশের জুলাই গণ-অভ্যুত্থানে চট্টগ্রামে ছাত্রদল নেতা মো. ওয়াসিম আকরামসহ ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। অভিযোগ গঠনের প্রায় সাড়ে চার মাস পর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এই বিচারকাজ শুরু হলো। মামলার প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দেন চট্টগ্রামের জুলাই যোদ্ধা আনিস আহমেদ।

এ মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীসহ মোট ২২ জনকে আসামি করা হয়েছে। এর আগে গত ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছিলেন ট্রাইব্যুনাল। তবে আসামিপক্ষের বিভিন্ন আবেদনের পরিপ্রেক্ষিতে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ পেছায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পুনর্বিচারের সুযোগ নেই: চিফ প্রসিকিউটর

১

৪০০ কর্মী নিয়োগ দেবে টিএমএসএস, এইচএসসি পাসেই আবেদন

২

সুন্দরবনে কোস্ট গার্ডের অভিযান, হরিণের মাংস, মাথা ও চামড়া জব্দ

৩

২০২৫-২৬ অর্থবছরে ফল রপ্তানি ১২৬ মিলিয়ন ডলার

৪

ঢাকায় চাকরির সুযোগ দিচ্ছে ডেকো ফুডস

৫

তানজিদের হাফ সেঞ্চুরিতে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ

৬