বগুড়া মহানগরের নারুলীতে শিশু ধর্ষণের অভিযোগ
স্টাফ রিপোর্টার : বগুড়া মহানগরের নারুলী তালপট্টি এলাকায় ৩ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
নারুলী ফুলিশ ফাঁড়ি সূত্রে জানা গেছে, ওই এলাকার বিপ্লবের ছেলে রাহুল(১৯) ওই শিশুকে তার বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ করে। পরে অসুস্থ অবস্থায় শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুনবগুড়া সদর থানার অফিসার ইনচার্জ ইব্রাহিম আলী জানান, এই ঘটনার পর তিনি শিশুর পরিবারের লোকজনদেরকে মামলা করতে বললেও তারা রাত সাড়ে ৯ টা পর্যন্ত মামলা বা অভিযোগ নিয়ে থানায় আসেননি।
মন্তব্য করুন







