নওগাঁর রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ সংযোগ সচল করতে গিয়ে লাইনম্যানের মৃত্যু
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ত্রুটিপূর্ণ সংযোগ সচল করতে গিয়ে লাইনম্যান রতন মিয়ার (২৮) মৃত্যু হয়েছে। তিনি নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর রাণীনগর জোনাল অফিসে প্রায় দেড় বছর ধরে কর্মরত ছিলেন। গতকাল মঙ্গলবার রাতে আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে বিদ্যুতের খুঁটিতে উঠে কাজ করার সময় এ ঘটনা ঘটে।
জানা গেছে, রাণীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ১নং ফিডারের আওতায় আত্রাই উপজেলার ক্ষিদ্র কালিকাপুর গ্রামে গতকাল মঙ্গলবার দুপুরে বৈদ্যুতিক ত্রুটি দেখা দেয়। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে রাণীনগর অফিস থেকে প্রথমে একটি টিম বিকেল থেকে কাজ শুরু করে।
একপর্যায়ে সচল না হওয়ায় ২য় ধাপে লাইন টেকনিশিয়ান আখতারুল ইসলামের নেতৃত্বে লাইনম্যান রতন মিয়াসহ ঐ স্থানে গিয়ে কাজ শুরু করে। এসময় বিদ্যুৎস্পর্শে লাইনম্যান রতন মিয়া তারের সাথে আটকে যায়। এসময় এলাকাবাসীর সহযোগিতায় টেকনিশিয়ান আখতারুল তাকে উদ্ধার রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে কর্তব্যরত চিকিৎসক ডা. মো. এমরান হোসেন তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুনরাতেই রাণীনগর পল্লী বিদ্যুৎ অফিসের পাশে প্রথম জানাজা শেষে রতনের গ্রামের বাড়ি পাবনা জেলার চাটমোহরে পাঠানো হয়।
আজ বুধবার (১১ নভেম্বর) বেলা ১১ টায় নিজ গ্রামে তার দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল জানান, তার পরিবারের এবং অফিস প্রধানের লিখিত আবেদনে ময়নাতদন্ত ছাড়াই লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
মন্তব্য করুন



_medium_1794388670.jpg)
_medium_1794384290.jpg)
_medium_1794380052.jpg)
_medium_1794379368.jpg)


_medium_1794405410.jpg)