ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ১১:২১ পিএম

নামাজে ভুল হওয়ার পরও সাহু সিজদা না করে সালাম ফেরালে কী করণীয়?

নামাজে ভুল হওয়ার পরও সাহু সিজদা না করে সালাম ফেরালে কী করণীয়?

প্রশ্ন: নামাজে যদি সাহু সিজদা ওয়াজিব হওয়ার মতো কিছু ঘটে যেমন প্রথম বৈঠক না করা, প্রথম বৈঠকে দরুদ ও দোয়া মাসুরা পড়া ইত্যাদি, এরপরও যদি ভুল করে সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে ফেলি, তাহলে করণীয় কী? ওই নামাজ কি নতুন করে পড়তে হবে?

উত্তর: কেউ যদি নামাজে সাহু সিজদা ওয়াজিব হওয়ার মতো কোনো ভুল করে, কিন্তু ভুলে সাহু সিজদা না করে সালাম ফিরিয়ে ফেলে, তাহলে নামাজের পরিপন্থী কোনো কাজ যেমন কথা বলা বা উঠে মসজিদে থেকে বের হয়ে যাওয়ার আগ পর্যন্ত সাহু সিজদা করার সুযোগ থাকবে। এর আগে যখনই মনে পড়বে বসে সাহু সিজদা আদায় করবে এবং নিয়ম অনুযায়ী আবার উভয় দিকে সালাম ফিরিয়ে নামাজ শেষ করবে।

সাহু সিজদা না করে ভুলে সালাম ফেরানো প্রসঙ্গে হজরত ইবরাহিম নাখঈ (রহ.) বলেন, দুটি সাহু সিজদা তার ওপর আবশ্যক যতক্ষণ সে মসজিদ থেকে বের হয় বা কথা বলে ফেলে। (মুসান্নাফে ইবনে আবি শাইবা: ৪৫১৪)

কারো সাথে কথা বলা বা মসজিদ থেকে বের হওয়ার পর সাহু সিজদার কথা মনে পড়লে ওই ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।

আরও পড়ুন

ইসলামি শরিয়তের পরিভাষায় সাহু সিজদা বলা হয় কোনো কারণে ত্রুটিযুক্ত হয়ে পড়া নামাজের শেষ বৈঠকে আত-তাহিয়াত পড়ে শুধু ডান পাশে সালাম ফিরিয়ে দুটি অতিরিক্ত সিজদা করাকে। সাহু সিজদার পর আবার আত-তাহিয়াত পড়ে, দরুদ ও দোয়ায়ে মাসুরা পড়ে ডান ও বাম পাশে সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয়।

নামাজে কোনো ওয়াজিব ছুটে গেলে, কোনো ফরজ দুবার আদায় করলে, কোনো ওয়াজিব পরিবর্তন করলে এবং কোনো ফরজ বা ওয়াজিব আদায়ে দেরি হলে সিজদায়ে সাহু আদায় করতে হয়। সাহু সিজদার মাধ্যমে ওই ভুলগুলোর প্রতিবিধান হয় এবং নামাজ বিশুদ্ধ হয়ে যায়। উপরোক্ত ভুলগুলো হওয়ার পরও সাহু সিজদা আদায় না করলে ত্রুটিযুক্ত নামাজটি আবার পড়ে নেওয়া ওয়াজিব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ছয় হাজারের বেশি খেজুর গাছে রস সংগ্রহের প্রস্তুতি

১

নামাজে ভুল হওয়ার পরও সাহু সিজদা না করে সালাম ফেরালে কী করণীয়?

২

বগুড়ার শেরপুরে গ্যানেন গোপাল হোটেলের ৩ লাখ টাকা জরিমানা

৩

বগুড়ার কাহালুতে আ‘লীগের ৩ নেতা গ্রেফতার

৪

ওষুধ ছাড়া কি ডায়াবেটিস নিরাময় করা সম্ভব?

৫

রংপুর জেলা পরিষদ প্রশাসকের মাওলানা কেরামত আলী কলেজ পরিদর্শন

৬