ভিডিও মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ১০ নভেম্বর, ২০২৬ ০২:২৪ পিএম

আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

স্পোর্টস ডেস্ক : আফগানিস্তানে নারী অধিকার পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে দ্বিপক্ষীয় ক্রিকেটে দেশটির সঙ্গে না খেলার সিদ্ধান্ত নিয়েছে স্কটল্যান্ড। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কোনো টুর্নামেন্টের বাইরে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ আয়োজন করবে না তারা। তালেবান সরকারের অধীনে নারী অধিকার ও বৃহত্তর মানবাধিকার পরিস্থিতির কথা বিবেচনায় নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট স্কটল্যান্ড।

২০২১ সালে তালেবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানে কার্যত বন্ধ হয়ে গেছে নারীদের খেলাধুলার সুযোগ। একই সঙ্গে শিক্ষা ও কর্মক্ষেত্রে নারীদের প্রবেশাধিকারও কঠোরভাবে সীমিত করা হয়েছে। তালেবানের দাবি, ইসলামী আইন ও স্থানীয় রীতিনীতির নিজস্ব ব্যাখ্যা অনুযায়ী তারা নারীদের অধিকারকে সম্মান করে। তাদের মতে, অভ্যন্তরীণ বিষয়গুলো স্থানীয়ভাবেই সমাধান করা উচিত।

স্কটল্যান্ডের এই সিদ্ধান্তের সঙ্গে মিল রয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অবস্থানের। তারাও আফগানিস্তানের সঙ্গে দ্বিপক্ষীয় ক্রিকেট সম্পর্ক স্থগিত রেখেছে। ২০১৭ সালে আফগানিস্তানকে পূর্ণ সদস্যের মর্যাদা দিয়েছিল আইসিসি। সোমবার এক বিবৃতিতে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, ‘এই নীতি প্রতিবছর পর্যালোচনা করা হবে। আইসিসির কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অথবা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিবর্তন ঘটলেও তা পুনর্বিবেচনা করা হবে।’

আরও পড়ুন

স্কটল্যান্ডের ক্রিকেট কর্তৃপক্ষ আরও জানিয়েছে, খেলায় নারী ও মেয়েদের অংশগ্রহণ বাড়ানোর অঙ্গীকার এবং আফগানিস্তানের মানবিক পরিস্থিতি বিবেচনা করেই তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আফগানিস্তানের সঙ্গে খেলবে না স্কটল্যান্ড

১

ইয়েমেনে হুথিদের হামলায় নিহত ৩৩

২

আশুলিয়ায় আবারও শ্রমিক বিক্ষোভ, সংঘর্ষে আহত ২

৩

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট তেল পাইপলাইনে হামলা

৪

কিশোরগঞ্জে গভীর রাতে কলেজবাসে আগুন

৫

অনেক বিশ্ববিদ্যালয়কে ব্যবসা ও অতিমুনাফার কেন্দ্রে পরিণত করা হয়েছে : রাষ্ট্রপতি

৬