মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট জিতলেন মাহি
বিনোদন ডেস্ক : মিস ইউনিভার্সের আন্তর্জাতিক মঞ্চে এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন মডেল ও অভিনয়শিল্পী সামিরা খান মাহি। ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর মুকুট জিতে বিশ্বসুন্দরীর খেতাব অর্জনের লড়াইয়ে নাম লেখালেন তিনি। আগামী ২৪ নভেম্বর পুয়ের্তো রিকোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রতিযোগিতাটির ৭৫তম আসর। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়বেন বাংলাদেশের এই প্রতিনিধি।
শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার পূর্বাচল এক্সপ্রেসওয়ের ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) বসে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২৬’-এর চূড়ান্ত আসর। জমকালো এই আয়োজনে বিজয়ী হিসেবে সামিরা খান মাহির নাম ঘোষণা করা হয়। আয়োজকদের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিনিই আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন। বিজয়ীর নাম ঘোষণার পর আবেগাপ্লুত হয়ে পড়েন মাহি। পরে ২০২৫ সালের বিজয়ী তানজিয়া জামান মিথিলা তার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন। মঞ্চে দুই বিজয়ীর আলিঙ্গন ও একসঙ্গে হাঁটার মুহূর্তে করতালিতে মুখর হয়ে ওঠে মিলনায়তন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তমা মির্জাও।
এদিন মাহির পরনে ছিল শ্যাম্পেন-গোল্ড রঙের ঝলমলে মারমেইড গাউন। অফ-শোল্ডার পোশাকজুড়ে ছিল ভারী পাথরের কাজ। অন্যদিকে বিদায়ী বিজয়ী তানজিয়া জামান মিথিলাকে দেখা যায় হালকা নীল ও রুপালি রঙের গাউনে। বিজয়ী হওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাহি বলেন, ‘বাবা-মা আমাকে বলেছে, যাও, বিশ্ব জয় করে আসো। সবার কাছে দোয়া চাই, যেন আমি বিশ্ব জয় করে ফিরতে পারি। বাংলাদেশের মুখ উজ্জ্বল করতে পারি। আমি জিতলে বাংলাদেশ জিতে যাবে।’
আরও পড়ুনছোট পর্দার দর্শকদের কাছে আগে থেকেই পরিচিত মুখ সামিরা খান মাহি। অভিনয়ের পাশাপাশি সাবলীল উপস্থিতি ও আত্মবিশ্বাসী ব্যক্তিত্বের কারণে পেয়েছেন দর্শকপ্রিয়তা। এবার সৌন্দর্য প্রতিযোগিতার জাতীয় পর্যায়ে সেরার মুকুট জিতে নতুন এক চ্যালেঞ্জের সামনে দাঁড়ালেন তিনি।
মন্তব্য করুন

_medium_1794065012.jpg)
_medium_1794064683.jpg)




_medium_1794121584.jpg)
_medium_1794118102.jpg)
_medium_1794114084.jpg)