ভিডিও শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

প্রকাশ : ০৭ নভেম্বর, ২০২৬ ১০:৪১ পিএম

বগুড়ার সোনাতলায় সুগন্ধি কালোজিরা ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

বগুড়ার সোনাতলায় সুগন্ধি কালোজিরা ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার সোনাতলায় চলতি মৌসুমে কালোজিরা ধানের বাম্পার ফলনের সম্ভাবনা দেখা দিয়েছে। ধানের গাছ ও শিষের অবস্থা ভালো হওয়ায় এবার আশানুরূপ ফলনের স্বপ্ন দেখছেন কৃষকেরা।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর বগুড়ার সোনাতলায় ১টি পৌরসভা ও ৭টি ইউনিয়নে ৭৬০ হেক্টর জমিতে কালোজিরা ধানের চাষ করা হয়েছে। যা গত বছর ছিল ৫৬০ হেক্টর। গত বছরের তুলনায় এবার ২শ’ হেক্টর জমিতে কৃষক বেশি কালোজিরা ধান রোপন করেছে। এই ধানের উৎপাদন খরচ কম, লাভ বেশি। তাই দিন দিন সংশ্লিষ্ট উপজেলার কৃষকেরা এই ধানের প্রতি আগ্রহী হয়ে উঠেছে।

কালোজিরা ধান তার সুগন্ধ, স্বাদ ও বিশেষ বৈশিষ্ট্যের জন্য পরিচিত। এ ধানের চাল দিয়ে তৈরি পোলাও, পায়েসসহ নানা মুখরোচক খাবারের কদর রয়েছে। তাই সাধারণ ধানের তুলনায় কালোজিরা চালের প্রতি ভোক্তাদের আগ্রহও আলাদা।

উপজেলার পাঠানপাড়া, ধর্মকূল, রশিদপুর, বালুয়াহাট, আগুনিয়াতাইড়, বোচারপুকুর, চমরগাছা, লাহিড়ীপাড়া, বাগবাড়ী, আড়িয়ার ঘাট, হরিখালী, কাচারী বাজার, শালিখা, পদ্মপাড়া, উত্তর করমজা, হুয়াকুয়া, শ্যামপুর, নিশ্চিন্তপুর, পাকুল্লা, চরপাড়া, ভেলুরপাড়া, হলিদাবগা, ঠাকুরপাড়া, নিমেরপাড়া, শিচারপাড়া এলাকায় অন্যান্য ধানের তুলনায় কালোজিরা ধানের চাষ হয়েছে বেশি।

স্থানীয় কৃষক আব্দুল কাদের, ইসমাইল হোসেন, ইমারত আলী, নজরুল ইসলাম, পারভীন বেগম বলেন, কালোজিরা ধানের বাম্পার ফলন হয়ে থাকে। বিশেষ করে বাজারে এ ধানের চালের ব্যাপক চাহিদা ও দামও ভালো পাওয়া যায়। প্রতি মণ ধান তিন হাজার টাকা মণ দরে বিক্রি করা যায়।

আরও পড়ুন

কৃষকেরা আরও বলেন, জমি প্রস্তুত থেকে শুরু করে বীজ বপন, চারা রোপণ, সার প্রয়োগ, সেচ ও আগাছা দমনসহ প্রতিটি পর্যায়ে তাদের শ্রম দিতে হয়েছে। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ থেকে ফসল রক্ষায়ও রাখতে হয়েছে বাড়তি নজর। এবার ধানের গাছের বৃদ্ধি ও শীষের অবস্থা ভালো হওয়ায় কৃষকেরা আশাবাদী। তবে শেষ পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকা এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল রক্ষা পাওয়ার ওপর নির্ভর করছে কাঙ্খিত ফলন।

কালোজিরা ধানের আবাদ কৃষকের বাড়তি আয়ের সম্ভাবনাও তৈরি করে। ভালো ফলন ও ন্যায্যমূল্য নিশ্চিত হলে কৃষকেরা আগামী মৌসুমে এ ধানের আবাদ আরও বাড়াতে আগ্রহী হবেন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন বলেন, কালোজিরা ধানের সম্ভাবনাময় ফলন ঘিরে কৃষকদের মধ্যে তৈরি হয়েছে আশার সঞ্চার। এখন তাদের অপেক্ষা সোনালি ধান ঘরে তোলার। প্রত্যাশা, ভালো ফলন ও ন্যায্যমূল্যে এবারের মৌসুম কৃষকদের জন্য বয়ে আনবে স্বস্তি ও সমৃদ্ধি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় সুগন্ধি কালোজিরা ধানের বাম্পার ফলনের সম্ভাবনা

১

রংপুরের পীরগঞ্জে ইয়াবাসহ আটক ২

২

ঢাকায় মহাসমাবেশে অংশ নিতে গিয়ে রংপুরের গ্রাম পুলিশের মৃত্যু

৩

সিরাজগঞ্জে আ’ লীগের দুই নেতা গ্রেফতার

৪

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা, ৪ নারী’সহ ৬ জন গ্রেফতার

৫

জিয়াউর রহমানের দেখানো পথেই বিএনপি কাজ করে যাচ্ছে : ভূমিমন্ত্রী

৬